editor
প্রকাশিত: 4:22 PM, September 13, 2020
নিজস্ব প্রতিবেদক
আজ ১৪ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ৩০ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২৫ মহররম ১৪৪২ আরবী।
একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি: ০৭৮৬ – আল হাদির মৃত্যুর পর তার ভাই হারুন অর রশিদ আব্বাসীয় খলিফা নিযুক্ত হন। ১৩৮৯ – ওসমানিয় সৈন্যরা বাল্টিক অঞ্চলের সার্বিয়া অধিগ্রহণ করেন। ১৮০৪ – আবহাওয়া গবেষণার কাজে প্রথম বেলুন ব্যবহার করা হয়। ১৮১২ – রাশিয়ার রাজধানী মস্কোয় পৃথিবীর ইতিহাসের অন্যতম একটি ভয়াবহ অগ্নীসংযোগের ঘটনা ঘটে। ১৮৬৭ – কার্ল মার্কস-এর মুখ্য রচনা ‘ডাস ক্যাপিটাল’ প্রকাশিত হয়। ১৯১৭ – রাশিয়াকে রিপাবলিক ঘোষণা করা হয়। ১৯৪৯ – ড. অ্যাডেনর জার্মানির প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন। ১৯৫৯ – প্রথম মহাশূন্যযান সোভিয়েতের লুনিক-২ চাঁদে অবতরণ করে। ১৯৬০ – বাগদাদে তেল রফতানিকারক সংস্থা ‘ওপেক’ প্রতিষ্ঠিত হয়। ১৯৮৯ – এফ ডব্লু ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯৫ – কলকাতায় পাতাল ট্রেন চালু হয়। ২০০৩ – ইউরোপীয় ইউনিয়নে এস্তোনিয়ার অন্তর্ভুক্তি অনুমোদিত হয়।
জন্ম: ১৭৬৯ – আলেক্সান্ডার ভন হাম্বুল্ড, তিনি ছিলেন জার্মানীর খ্যাতনামা সমাজ বিজ্ঞানী। ১৭৯১ – ফ্রান্ৎস বপ, তিনি ছিলেন জার্মান ভাষাবিজ্ঞানী। ১৮৬৪ – রবার্ট সীসিল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজি আইনজীবী ও রাজনীতিবিদ। ১৮৭১ – ইয়োসেফ ব্লক, তিনি ছিলেন একজন জার্মান সমাজতান্ত্রিক সাংবাদিক। ১৮৮৮ – অনুকূলচন্দ্র ঠাকুর, তিনি ছিলেন বাঙালি ধর্ম সংস্কারক। ১৯১৩ – জাকোব আর্বেঞ্জ, তিনি ছিলেন গুয়াতেমালার বিশিষ্ট বিপ্লবী ও ভূমিসংস্কার আন্দোলনের পুরোধা। ১৯২০ – লরেন্স রবার্ট ক্লাইন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ। ১৯২৮ – আলবের্তো কোর্দা, তিনি একজন কিউবান আলোকচিত্র শিল্পী। ১৯৩৬ – ফরিদ মুরাদ, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও ফার্মাকোলজিস্ট। ১৯৪৭ – স্যাম নিইল, তিনি আইরিশ নিউজিল্যান্ড অভিনেতা ও পরিচালক। ১৯৫৬ – কোস্তাস কারামানলিসের, তিনি গ্রিক আইনজীবী, রাজনীতিবিদ ও ১৮১ তম প্রধানমন্ত্রী। ১৯৬৫ – দিমিত্রি মেদভেদেভ, তিনি রাশিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় রাষ্ট্রপতি। ১৯৮৫ – আয়া উএট, তিনি জাপানি অভিনেত্রী ও গায়ক। ১৯৮৮ – কার্স্টেন হাগলুন্ড, তিনি আমেরিকান মডেল, ২০০৮ মিস আমেরিকা।
মৃত্যু: ১৩২১ – দান্তে আলিগিয়েরি, তিনি ছিলেন ইতালিয় কবি। ১৬৩৮ – জন হার্ভার্ড, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান মন্ত্রী ও সমাজসেবী। ১৭১২ – জিওভান্নি ডোমেনিকো ক্যাসিনি, তিনি ছিলেন ইতালীয় ফরাসি গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও প্রকৌশলী। ১৮৫১ – জেমস ফেনিমরে কুপার, তিনি ছিলেন আমেরিকান সৈন্য ও লেখক। ১৯০১ – উইলিয়াম ম্যাকিনলি, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি। ১৯১৬ – হোসে এচেগারাই, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্প্যানিশ প্রকৌশলী, গণিতবিদ ও নাট্যকার। ১৯৭০ – রুডলফ করেনাপ, তিনি ছিলেন জার্মান দার্শনিক। ১৯৭১ – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক। ১৯৭৪ – ওয়ারেন হুল, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক। ১৯৭৫ – নরেন্দ্রনাথ মিত্র, তিনি ছিলেন বাংলা ভাষার একজন অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক ও গল্পলেখক। ১৯৭৯ – নূর মোহাম্মদ তারাকি, তিনি ছিলেন আফগান সাংবাদিক, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট। ১৯৮২ – বাসির গামায়েল, তিনি ছিলেন লেবাননের রাষ্ট্রপতি। ২০০৫ – ভ্লাদিমির ভল্কঅফ, তিনি ছিলেন ফরাসি লেখক। ২০১২ – ডন বিননি, তিনি ছিলেন নিউজিল্যান্ড চিত্রশিল্পী।
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে