admin
প্রকাশিত: 1:29 PM, December 12, 2020
নিজস্ব প্রতিবেদক
আজ ১২ ডিসেম্বর ২০২০ ইংরেজি, ২৭ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ২৬ রবিউস সানি ১৪৪২ আরবী, রোজ-শনিবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি: ১৯৭১ – কক্সবাজার ও নরসিংদী জেলা পাক হানাদার মুক্ত হয়। ১৯৭৯ – চীনের বিখ্যাত আধুনিক লেখক লুসুইন গবেষণা সমিতি পেইচিংএ প্রতিষ্ঠিত হয়। ১৯৭৯ – কলম্বিয়ায় ভূমিকম্পে ৭শ’ লোকের প্রাণহানি ঘটে। ১৯৮৫ – ভোরবেলায় যুক্তরাষ্ট্রের একটি বে-সামরিক ভাড়াটে বিমান ক্যানাডার নিউফান্ডল্যান্ডে ভূপাতিত হয়। বিমানের ২৫০ জন যাত্রী আর ৮ জন ক্রু সদস্য প্রাণ হারান। ১৯৮৮ – অস্থায়ী রাষ্ট্রপতি গুলাম ইসহাক খান পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৮৯ – জাতিসংঘ শিশুর নাগরিক অধিকার সংক্রান্ত একটি সনদ গ্রহণ করে। ১৯৯০ – দুর্নীতির অভিযোগে বাংলাদেশের পতিত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে সপরিবারে গ্রেফতার করা হয়। ১৯৯১ – রাশিয়ান ফেডারেশন সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হয়। ১৯৯১ – উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৯২ – দু’দিনব্যাপী ইইউর শীর্ষ সম্মেলন জেনিভায় সমাপ্ত হয়। ১৯৯২ – বিকেলে ইন্দোনেশিয়ায় রিখটার স্কেলে ৬. ৮ ডিগ্রির প্রচন্ড ভূমিকম্পে ২৫০০ লোকের প্রাণহানি। ১৯৯৩ – অক্টোবরের বিপ্লবের পর [১৯১৭] প্রথমবারের মতো রাশিয়ায় বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৪ – চীনের সাংহাইয়ের ১ নম্বর পাতাল রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হয়। ১৯৯৬ – শেখ হাসিনা ও দেবগেওড়ার মধ্যে বাংলাদেশ-ভারত ৩০ বছর মেয়াদী পানিবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৯৭ – বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদী কালোসের বিচার হয়। ২০১৩ – দেশের সর্বোচ্চ আদালতের রায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি রাত ১০ টা এক মিনিটে কার্যকর করা হয় ।
জন্ম: ১৮৮০ – আবদুল হামিদ খান ভাসানী, তিনি ছিলেন বাংলাদেশী রাজনীতিবিদ। ১৯১৫ – আমেরিকান গায়ক ও অভিনেতা ফ্রাঙ্ক সিনাত্রার। ১৯২৭ – ইন্টেলের সহ প্রতিষ্ঠাতা রবার্ট নর্টন নয়েস। ১৯৩০ – আমেরিকান সাংবাদিক বিল বুট্যাল। ১৯৩৪ – আবদুল গাফফার চৌধুরী, তিনি বাংলাদেশী সাংবাদিক। ১৯৫০ – রজনীকান্ত, তিনি ভারতীয় অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৯৮১ – ভারতের ক্রিকেটার যুবরাজ সিং। ১৯৮৪ – সোহেল তানভীর, তিনি পাকিস্তানি ক্রিকেটার। ১৯৮৬ – টমাস ওয়ান্সেয়, তিনি ইংরেজ অভিনেতা।
মৃত্যু: ১৯৭১ – সাংবাদিক নিজামুদ্দিন আহমদ শহীদ হন। ১৯৭৮ – ফায় কম্পটন, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী ও গায়ক। ১৯৮৬ – রশিদ চৌধুরী, তিনি ছিলেন একুশে পদক প্রাপ্ত বাংলাদেশী চিত্রশিল্পী। ২০০১ – জাঁ রিচার্ড, তিনি ছিলেন ফরাসি অভিনেতা ও গায়ক। ২০০৩ – আজারবাইজানের প্রেসিডেন্ট হায়দার আলিয়েভ। ২০১০- পিটার পাগেল, তিনি ছিলেন জার্মান ফুটবল খেলোয়াড়। ২০১৩ – এজরা সেলার্স, তিনি ছিলেন আমেরিকান মুষ্টিযোদ্ধা। দিবস: কেনিয়ার জাতীয় দিবস।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে