admin
প্রকাশিত: 12:50 PM, December 15, 2020
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২০, ৩০ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ২৯ রবিউস সানি ১৪৪২ আরবী, রোজ মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি: ১৯৭০ – সোভিয়েত মহাকাশযান ভিনিরা-৭ সফলভাবে ভেনাসে ল্যান্ড করে।
১৯৭৫ – পশ্চিম আফ্রিকায় অবস্থিত পশ্চিম সাহারা এলাকা থেকে স্পেনীয়রা সরে আসার সিদ্ধান্ত ঘোষণা করে। ১৯৭৬ – সামোয়া জাতিসংঘের সদস্য পদ পায়। ১৯৭৭ – জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগ দল) গঠিত হয়। ১৯৮৮ – মার্কিন যুক্তরাষ্ট্র পিএলওর সঙ্গে সরাসারি সংস্রবের ক্ষেত্রে ১৩ বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। ১৯৯৩ – সাত বছর আলোচনার পর ১১৭টি দেশ গ্যাট চুক্তিতে সম্মত হয়। ১৯৯৪ – পালউ জাতিসংঘে সদস্যপদ লাভ করে। ২০০৪ – ইংরেজিতে ২৪ ঘণ্টা সম্প্রচারিত স্যাটেলাইট চ্যানেল চালুর বিষয়ে আল-জাজিরার ঘোষণা। ২০০৬ – ঢাকার ধানমন্ডির শংকরে ছায়ানট সংস্কৃতি ভবনের উদ্বোধন করা হয়। ২০০৭ – অস্ট্রেলিয়ায় পার্লামেন্ট নির্বাচনে দেশটির ৭৮ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী (জন হাওয়ার্ড) নিজ আসনে পরাজিত হন।
জন্ম: ১৮৫২ – নোবেলজয়ী [১৯০৩] ফরাসি পদার্থবিদ আঁতোয়ান আঁরি বেকরেল। ১৮৫৯ – পোল্যান্ডের প্রখ্যাত চিকিৎসক, সাহিত্যক ও ভাষাবিদ লুডভিক লাযারুস জামেনহোফ। ১৮৭০ – মার্কিন স্থপতি জোসেক হফম্যান। ১৯০৬ – কবি বন্দে আলী মিয়া। ১৯১৬ – নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীবন-পদার্থবিজ্ঞানী মরিস উইলকিন্স।
মৃত্যু:১৯২৫ – প্রগতিবাদী সমাজসেবী শশীপদ বন্দোপাধ্যায়। ১৯৪০ – লেখক মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী। ১৯৪১ – জার্মান নাৎসি বাহিনী ফরাসি কমিউনিস্ট নেতা গাব্রিয়েল পেরি। ১৯৫০ – উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামী ও জাতীয়তাবাদী নেতা বল্লভভাই প্যাটেল। ১৯৬৬ – মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক, কাহিনীকার, নেপথ্য কণ্ঠ শিল্পী ও অ্যানিমেটর ওয়াল্টার এলিয়াস ডিজনি (ওয়াল্ট ডিজনি)। ২০০৬ – বাংলাদেশী চিত্রশিল্পী ও উদ্যোক্তা নিতুন কুণ্ডু। ২০১৬ – হাইকোর্টের বিচারপতি জে এন দেব চৌধুরী। দিবস: সিলেট হানাদারমুক্ত দিবস।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে