admin
প্রকাশিত: 2:25 PM, January 7, 2021
নিজস্ব প্রতিবেদক
আজ ০৭ জানুয়ারী ২০২১ ইংরেজি, ২৩ পৌষ ১৪২৭ বাংলা, ২২ জমাদিউল আউয়াল ১৪৪২ আরবী, বৃবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি: ১৯২৪ – আন্তর্জাতিক হকি ফেডারেশন প্রতিষ্ঠা হয়। ১৯৩০ – ডিজেল ইঞ্জিন চালিত প্রথম অটোমোবাইলের সফল যাত্রা সম্পন্ন হয়। ১৯২৭ – প্রথম ট্রান্সআটলান্টিক টেলিফোন সার্ভিস প্রতিষ্ঠিত। নিউ ইয়র্ক থেকে লন্ডন সংযোগের মাধ্যমে এটার কাজ শুরু হয়। ১৯৪০ – শীতকালীন যুদ্ধ: ফিনিস নবম ডিভিসন ফিনল্যান্ড আক্রমনকারী সোভিয়েত বাহিনীকে সম্পূর্ন রূপে ধ্বংস করে দেয়। ১৯৪২ – বিশ্বজুড়ে চলাচলকারী প্রথম বাণিজ্যিক উড়োজাহাজ হিসেবে আত্মপ্রকাশ করে প্যান আমেরিকান এয়ারলাইন্স। ১৯৪৫ – তৎকালীন জেনারেল ফিল্ড মার্শাল র্বানাড মন্টেগোমারী সংবাদ সম্মেলনে ব্যাটল অব বুলাগ জয়ের মূল কৃতিত্ব দাবী করেন। ১৯৫২ – আমেরিকান প্রেসিডেন্ট হ্যারী ট্রুমেন হাইড্রোজেন বোমা তৈরির কথা জানান। ১৯৫৯ – আমেরিকা কিউবার ফিদেল ক্যাস্ত্রের নতুন সরকারকে স্বীকৃতি দেয়। ১৯৬৮ – বৈরুত বিমান বন্দররে ইসরাইলীকমান্ডো হামলার পর লেবানন সরকারের পদত্যাগ। ১৯৭৮ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আটক হাঙ্গেরির পবিত্র ক্রাউন হিসেবে খ্যাত ক্রাউন অব সেন্ট স্টিফেনের হাঙ্গেরিতে প্রত্যাবর্তন। ১৯৮৪ – ব্রুনাই আসিয়ানের ৬তম সদস্যপদ গ্রহন করে। ১৯৮৬ – লিবিয়ার বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপিত হয়। ১৯৮৬ – মিশরের সিনাই মরুভূমি এলাকার একটি বন্দীশিবিরে পুলিশ কর্মকর্তা সোলাইমান খাতের নিহত হন। ১৯৯৩ – বসনিয়া যুদ্ধ: বসনিয়ার সেনাবাহিনী ক্রাভিকের স্রেব্রেনিচা গ্রামে আৎসিক অভিযান পরিচালনা করে। ১৯৯৫ – ফিলিপাইনের ম্যানিলায় একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে রাসায়নিক দ্রব্য থেকে সৃষ্ট আগুনের সূত্র ধরে বড় ধরনের সন্ত্রাসী হামলা প্রজেক্ট বোজিনকা এর পরিকল্পনা ফাঁস। ১৯৯৮ – ১৫০ বছরের নির্যাতন-নিপীড়নের জন্যে দেশের আদিবাসীদের কাছে কানাডা সরকারেরর ক্ষমা প্রার্থনা। ১৯৯৯ – ১৩০ বছরের মধ্যে প্রথম মার্কিন সিনেটে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধে ইমপিচ বিচার শুরু।
২০১১ – বাংলাদেশ-ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটা সীমান্তের খিতাবেরকুঠি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সদস্যরা ফেলানী খাতুন নামের এক কিশোরীকে গুলি করে হত্যা করে।
জন্ম: ১৯৭৯ – ভারতীয় অভিনেত্রী বিপাশা বসু জন্মগ্রহণ করেন। ১৯৯১ – বেলজিয়াম ফুটবল তারকা এডেন হ্যার্জাড জন্মগ্রহণ করেণ।
মৃত্যু: ১৯৪৩ – বিখ্যাত সার্বিয় মার্কিন আবিষ্কারক, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী নিকোলা টেসলা মৃত্যুবরণ করেন। ১৪১৬ – দরবেশ নূর কুতুবুল আলমের মৃত্যু। ১৯৭২ – প্রাবন্ধিক ও গবেষক যোগেশচন্দ্র বাগল পরলোকগমন করেন। ১৯৫১ – মহিলা ঔপন্যাসিক নিরূপমা দেবী পরলোকগমন করেন। ১৯৯৮ – মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী রিচার্ড হ্যামিং মৃত্যুবরণ করেন। ১৯৮৪ – নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ আলফ্রেদ কাস্তলের মৃত্যু। ১৯৮৬ – মিশরের সিনাই মরুভূমি এলাকার একটি বন্দীশিবিরে পুলিশ কর্মকর্তা সোলাইমান খাত । ১৯৮৯ – জাপান সম্রাট হিরোহিতো মৃত্যুবরণ করেন। ১৯৮৯ – জাপানি সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর আকিহিতো জাপানের নতুন সম্রাট নির্বাচিত হন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে