admin
প্রকাশিত: 3:02 PM, January 13, 2021
নিজস্ব প্রতিবেদক
আজ ১৩ জানুয়ারী ২০২১ ইংরেজি, ২৯ পৌষ ১৪২৭ বাংলা, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪২ আরবী, বুধবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি: ১৯১৫ – মধ্য ইতালিতে মারাত্মক ভূমিকম্পে প্রায় ২৯ হাজার লোকের মৃত্যু হয়। ১৯১৫ – দক্ষিণ আফ্রিকায় জার্মানির স্কোপমুন্ড দখল। ১৯১৯ – ভারতীয়দের মধ্যে স্যার সত্যেন্দ্রপ্রসাদ সিংহ সর্বপ্রথম ‘লর্ড’ উপাধিতে ভূষিত হয়ে পার্লামেন্ট মহাসভায় আসন লাভ করেন। ১৯১৯ – দক্ষিণ আফ্রিকায় কিম্বার্লির খনিতে ৩৮৮ ক্যারেট হীরক খণ্ড পাওয়া যায়। ১৯২০ – (কারো মতে ১০ জানুয়ারি) লিগ অব নেশন্স প্রতিষ্ঠিত হয়। ১৯৫৮ – ৪৪টি দেশের ৯ হাজার বিজ্ঞানী জাতিসংঘ মহাসচিবের কাছে পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধের আহ্বান জানান। ১৯৬৩ – টোগোতে সামরিক অভ্যুত্থান। সার্জেন্ট জিনার্সিবি এয়াদেমার হাতে প্রেসিডেন্ট সিলভানুস অলিম্পিও নিহত। ১৯৬৪ – আরব দেশগুলোর শীর্ষ সম্মেলন মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হয়। ১৯৬৭ – টোগোয় সেনাবাহিনী বিনা রক্তপাতে দেশটির ক্ষমতা দখল করে। ১৯৭০ – ব্রিটেনের শিখ পুলিশরা হেলমেটের পরিবর্তে তাদের ঐতিহ্যবাহী পাগড়ি পরিধানের অধিকার লাভ করে। ১৯৭২ – ঘানায় জুনিয়র কর্মকর্তাদের একটি গ্রুপ সরকার উৎখাত করে। ১৯৭২ – স্বাধীন বাংলাদেশের মন্ত্রীসভার প্রথম বৈঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ১৯৭৪ – আমেরিকার ডালাসে বিশ্বের সর্ববৃহৎ বিমান বন্দর চালু হয়। ১৯৮৫ – ইথিউপিয়ায় এক গিরিখাদে যাত্রিবাহী ট্রেন পড়ে ৪২৮ জন যাত্রীর মৃত্যু ঘটে। ১৯৮৮ – প্রথম তাইওয়ান নাগরিক লি তেংহুই, চিনের রাষ্ট্রপতি হন। ১৯৯৩ – দিনে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কনভেনশনের স্বাক্ষর দান অধিবেশন প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। ১৯৯৪ – ইতালির প্রধানমন্ত্রী কার্লোস শিয়াম্পি পদত্যাগ করেন। ২০০১ – এলসালভাদরে এক বড়মাপের ভূমিকম্প হয়। এতে আটশত এর বেশি লোকের মৃত্যু হয়। ২০১২ – কস্টা কনকর্ডিয়া নামক যাত্রীবাহি জাহাজ ইতালীর সমুদ্র উপকুলে ডুবে যায়। ৩২ জনের বেশি যাত্রী মারা যায়।
জন্ম: ১৪৫০ – বিখ্যাত পর্তুগিজ নাবিক ও আবিস্কারক বার্থোলোমেও ডিয়াজ জন্মগ্রহণ করেন। ১৫৯৯ – ব্রিটিশ কবি এডমান্ড স্পেন্সার জন্মগ্রহণ করেন। ১৮৬৪ – নোবেলজয়ী (১৯১১) জার্মান পদার্থবিদ ভিলহেলম ভিন জন্মগ্রহণ করেন। ১৮৮৯ – প্রাবন্ধিক নলিনীকান্ত গুপ্তের জন্মগ্রহণ করেন। ১৯৫৭ – কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা জন্মগ্রহণ করেন।
মৃত্যু: ১৬৯১ – ইউরোপে সুহৃদ সমিতির প্রতিষ্ঠাতা জর্জ ফক্সের মৃত্যু হয়। ১৮৭৪ – ফরাসি স্থপতি ও প্রকৌশলী লুই পিয়ের বালতার্দের মৃত্যু হয়। ১৯০৭ – কবি ও সাংবাদিক কৃষ্ণচন্দ্র মজুমদার মৃত্যুবরণ করেন। ১৯৩৫ – রাজনীতিবিদ ও গ্রন্থকার স্যার আবদুল্লাহ সোহরাওয়ার্দী ইন্তেকাল করেন। ১৯৪১ – কথাসাহিত্যিক জেমস জয়েস মৃত্যুবরণ করেন। ১৯৫৯ – বিশিষ্ট পন্ডিত ও অভিধানকার হরিচরণ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন। ১৯৬২ – কমিউনিস্ট লেখক ও বুদ্ধিজীবী অজয় কুমার ঘোষ মৃত্যুবরণ করেন। ১৯৮৮ – তাইওয়ানের প্রেসিডেন্ট চিয়াং চিং কুও’র হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ১৯৯৬ – ফরাসি নাট্য ও চলচ্চিত্র অভিনেতা দেনিজ গ্রের মৃত্যু হয়।
দিবস: সংবিধান দিবস (মোঙ্গোলিয়া), গণতন্ত্র দিবস (কেপ ভার্দে), কোরিয়ান-আমেরিকান দিবস (আমেরিকা), মুক্তির দিবস (টোগো)।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে