editor
প্রকাশিত: ৭:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
নিজস্ব প্রতিবেদক
আজ সোমবার ২১ সেপ্টেম্বর ২০২০, ৬ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ৩ সফর ১৪৪২ আরবী। ইতিহাসের পাতা থেকে নেওয়া আজকের এই দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা নিচে তুলে ধরা হলো।
১৭৯২ – ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়। ১৮৩২ – বিখ্যাত ইংরেজ কবি, ঔপনাসিক এবং ঐতিহাসিক স্যার ওয়াল্টার স্কট পরলোকগমন করেন। ১৮৫৭ – দিল্লীর সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। ১৮৬০ – জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ারের মৃত্যু। ১৮৬৬ – ইংরেজ কথাসাহিত্যিক এইচ জি ওয়েলসের জন্ম। ১৮৮৭ – অযোধ্যায় শেষ নবাব সঙ্গীতামোদী ওয়াজেদ আলী শাহর মৃত্যু। ১৯০৯ – ঘানার জাতীয়তাবাদী নেতা কোয়ামে নক্রুমার জন্ম। ১৯১৯ – ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি ফজলুর রহমান মালিক জন্মগ্রহন করেন। ১৯২৬ – পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী নূরজাহান জন্মগ্রহণ করেন। ১৯৩৩ – ইংরেজ লেখিকা ও ভারত হিতৈষী এ্যানি বেসান্টের মৃত্যু। ১৯৪২ – ইউক্রেনের দুনাইভসিতে জার্মান নাৎসি বাহিনী দুই হাজার ৬৮৮ জন ইহুদিকে হত্যা করে। ১৯৪৭ – মার্কিন লেখক স্টিফেন কিং জন্মগ্রহন করেন। ১৯৫৪ – জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে জন্মগ্রহন করেন। ১৯৫৭ – অস্ট্রেলিয়ার ২৬তম প্রধানমন্ত্রী কেভিন রাড জন্মগ্রহণ করেন। ১৯৬৪ – মাল্টা স্বাধীনতা লাভ করে। ১৯৭৪ – হন্ডুরাসে জলোচ্ছ্বাসজনিত বন্যায় ৮ হাজারেরও বেশি লোকের মৃত্যু। ১৯৮০ – ইরাকের সাবেক বাথ সরকার ইরানের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসন মুলক যুদ্ধ শুরু করেছিলো। ১৯৮১ – যুক্তরাজ্যের নিকট থেকে বেলিজ স্বাধীনতা লাভ করে। ১৯৮৪ – ব্রুনেই জাতিসংঘে যোগদান করে। ১৯৮৯ – সেনেগাল ও জাম্বিয়ার কনফেডারেশন সেনেগাম্বিয়া ভেঙ্গে যায়। ১৯৯১ – তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নিকট থেকে আর্মেনিয়া স্বাধীনতা লাভ করে।
1 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
1 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
7 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
4 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
2 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
1 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
3 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
3 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার