editor

প্রকাশিত: 6:16 PM, July 22, 2026

ইয়াছিনুল হক ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র: সৌমিত্র কুমার ভৌমিক

সিলেট জেলা কর আইনজীবী সমিতির শোকসভা

ইয়াছিনুল হক ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র: সৌমিত্র কুমার ভৌমিক

1

কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার সৌমিত্র কুমার ভৌমিক বলেছেন, মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াছিনুল হক ছিলেন সিলেট কর আইনজীবী সমিতির এক উজ্জ্বল নক্ষত্র। সততা, পেশাদারিত্ব এবং আইনি সেবায় তাঁর অবদান সিলেট অঞ্চলের কর ব্যবস্থাপনায় দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। একজন সফল আইনজীবী হিসেবে আয়কর ব্যবস্থাকে গতিশীল করতে এবং রাজস্ব আদায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।

বুধবার (২২ জুলাই) দুপুরে নগরীর মেন্দিবাগস্থ সমিতির হলরুমে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির সদস্য প্রয়াত অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াছিনুল হকের স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

7

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সমর বিজয় সী শেখর অ্যাডভোকেট-এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক (১) আয়কর আইনজীবী মো: খায়রুল আলমের পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের উপ-কর কমিশনার মো: গোলাম কিবরিয়া।

3

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আইন পেশায় তিনি যে আদর্শ ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তা তরুণ ও নতুন আইনজীবীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর অকাল প্রয়াণে আমরা একজন দক্ষ ও গুণী আইনজীবীকে হারালাম, যার ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।

5

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আ.স.ম মুবিনুল হক শাহীন। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান অ্যাডভোকেট। শুরুতে প্রয়াত অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াছিনুল হকের স্মরণে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আ.স.ম মুবিনুল হক শাহীন, সদস্য অ্যাডভোকেট মোস্তাকিম আহমদ কাওছার, আয়কর আইনজীবী সদরুল হাসান চৌধুরী, মো: কামাল আহমদ, মরহুম ইয়াছিনুল হকের সহধর্মিনী গোলাপগঞ্জ উপজেলার লালনগর হেকিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ত্ব্যায়েবা ইয়াসমিন। শোকসভায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন আয়কর আইনজীবী মো: নিজাম উদ্দিন খান।

7

শোকসভায় তাঁর কর্মময় জীবন, পেশাগত সততা ও কর আইনজীবী সমিতিতে দেওয়া অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ ও আইনজীবী সদস্যরা। উক্ত অনুষ্ঠানে সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

খাদিমনগর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ

খাদিমনগর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ

7 সিলেটের খাদিমনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা ও মসজিদে প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

দুই দিনের সফরে সিলেট আসছেন খন্দকার মুক্তাদির

দুই দিনের সফরে সিলেট আসছেন খন্দকার মুক্তাদির

6 বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি দুই দিনের সফরে আগামীকাল শুক্রবার (২৪

বিগত দিনে সিলেটের সাথে বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

বিগত দিনে সিলেটের সাথে বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

4 সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন, বিগত দিনসমূহে সিলেটের

ঘুষ ও জালিয়াতির সাম্রাজ্য, পাসপোর্ট অফিসের কর্মচারী থেকে কোটিপতি রুবেল

ঘুষ ও জালিয়াতির সাম্রাজ্য, পাসপোর্ট অফিসের কর্মচারী থেকে কোটিপতি রুবেল

1 কিশোরগঞ্জের এক সাধারণ পরিবার থেকে এসে সিলেটের পাসপোর্ট অফিসে গেটম্যান হিসেবে যোগ দিয়েই আঙুল ফুলে কলাগাছ হয়েছেন মো. রুবেল

আওয়ামী লীগ নেতার হাতে মাদকবিরোধী ব্যানার

আওয়ামী লীগ নেতার হাতে মাদকবিরোধী ব্যানার

7 সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মাদকবিরোধী বিশেষ র‌্যালিতে সামনের সারিতে ব্যানার ধরে হাঁটছেন এক চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার

কানাইঘাটে ‘ডেভিল’ তমিজ এখনো বহাল

কানাইঘাটে ‘ডেভিল’ তমিজ এখনো বহাল

2 সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তমিজ উদ্দিনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ

বিছনাকান্দি পর্যটন স্পট ধ্বংসে মেতেছেন ‘পাথরদস্যু’ স্বপন

বিছনাকান্দি পর্যটন স্পট ধ্বংসে মেতেছেন ‘পাথরদস্যু’ স্বপন

7 সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বিছনাকান্দির প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। ঐতিহ্যবাহী এই পর্যটন স্পটটির বালু ও

আরডিসি সিন্ডিকেটে বন্ধি সিলেটের বালু মহাল

আরডিসি সিন্ডিকেটে বন্ধি সিলেটের বালু মহাল

5 মো: রাকিবুল আলম। সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেকটর। তিনি জেলার বালু মহাল ইজারা কমিটির সদস্য সচিব। এই

1
8