editor
প্রকাশিত: 5:18 PM, September 25, 2020
প্রায় ৫৫ দিন পর ইরানে মহামারি নভেল করোনাভাইরাসে একদিনে রেকর্ড ২০৭ জনের প্রাণহানি ঘটেছে। এর আগে দেশটিতে সর্বশেষ গত ১ আগস্ট ২১৬ জনের প্রাণ কাড়ে করোনা।
শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সীমা সাদাত লারি বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইরানে করোনায় নতুন মারা গেছেন ২০৭ জন। মোট মৃত্যু বেড়ে ২৫ হাজার ২২২ জনে পৌঁছেছে। এছাড়া নতুন রোগী শনাক্তের হারও আগের চেয়ে বেড়েছে।
২৪ ঘণ্টায় মৃত্যুর নতুন রেকর্ড গত ১ আগস্টের পর সর্বোচ্চ বলে জানিয়েছেন ইরানি ওই কর্মকর্তা। তিনি বলেছেন, ইরানে একদিনে নতুন করে আরও ৩ হাজার ৫৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
মহামারিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বিপর্যস্ত ইরানে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৮৮২ জন।
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। ভাইরাসের বিস্তার ঠেকাতে নাগরিকদের স্বাস্থ্য-বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রাণঘাতী এই ভাইরাস প্রথম শনাক্ত হওয়ার পর বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। এতে বিশ্বজুড়ে আক্রান্ত ৩ কোটি ২৪ লাখ ৬৩ হাজার ৬৪৪ ও প্রাণহানি ৯ লাখ ৮৮ হাজার ছাড়িয়ে গেছে।
বিশ্বের নানা প্রান্তে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলেও এখন পর্যন্ত রাশিয়া ছাড়া কোনও দেশ ভ্যাকসিন আনতে পারেনি। রাশিয়ার ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দেয়া হলেও এখনও সেটি তৃতীয় ধাপের পরীক্ষায় রয়েছে। তবে বিশ্বের বিভিন্ন দেশে দুই শতাধিক ভ্যাকসিন তৈরির প্রকল্প চলমান রয়েছে।
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও