editor
প্রকাশিত: 8:43 PM, October 4, 2021

ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী - আইএসপিআর
অনলাইন ডেস্ক ::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ আহরণ, পরিবহণ, বিপণন ও মজুদ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় উক্ত অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর ৭টি জাহাজ সমুদ্র ও উপকূলীয় এলাকা এবং দেশের অভ্যন্তরীণ নদ-নদীতে ‘মা ইলিশ রক্ষা অভিযান-২০২১’ পরিচালনা করছে।
অভিযানের অংশ হিসেবে সেন্টমার্টিন, কক্সবাজার ও কুতুবদিয়া এলাকায় বানৌজা মধুমতি, বরিশাল এলাকায় বানৌজা বরকত, পিরোজপুর এলাকায় বানৌজা তিস্তা, চাঁদপুর এলাকায় বানৌজা অতন্দ্র ও খুলনা এলাকায় বানৌজা গোমতি বিশেষ টহল প্রদান করছে।
অন্যদিকে বাগেরহাট এলাকায় বানৌজা তুরাগ, পটুয়াখালী এলাকায় এলসিভিপি-০১২ এবং নৌবাহিনীর সদস্যরা চট্টগ্রামের বর্হিনোঙ্গর এলাকায় অভিযান পরিচালনা করছে।
অভিযান পরিচালনাকালে নৌসদস্যরা প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ সংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও গণসচেতনতা সৃষ্টিতে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান করছে। বাংলাদেশ নৌবাহিনী জাহাজসমূহের পরিচালিত এ বিশেষ অভিযান আগামী ২৫ অক্টোবর ২০২১ পর্যন্ত চলবে।
ডিএসএস / ৪ অক্টোবর ২০২১ / আল-আমিন
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন