editor

প্রকাশিত: 5:54 PM, December 20, 2020

ইশরাক হোসেনের বাসভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ

ইশরাক হোসেনের বাসভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ

অনলাইন ডেস্ক:

বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের বাসভবনে হামলার প্রতিবাদে রাজধানীর ওয়ারী এলাকায় বিক্ষোভ করেছে গোপীবাগ ও ঢাকা-৬ আসনের সর্বস্তরের জনগণ। আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকা থেকে এ বিক্ষোভ শুরু হয়।  এরপর সেখান থেকে মিছিলটি ব্রাদার্স ক্লাব এলাকা হয়ে ইত্তেফাক মোড়, অভয় দাস লেন, সেন্ট্রাল ইউমেন্স কলেজের সামনে দিয়ে আর কে মিশন রোড হয়ে আবার গোপীবাগ বাসভনের সামনে এসে শেষ হয়। পরে বিক্ষোভকারীদের সঙ্গে এসে যোগ দেয় ইশরাক হোসেন।  বিক্ষোভে অংশ নেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি সাব্বির আহমেদ আরিফ, দক্ষিণ বিএনপির সহ-সভাপতি মো. মোহন, ওয়ারী থানা বিএনপির সভাপতি ও সাবেক ওয়ার্ড কমিশনার হাজী লিয়াকত আলী, সাবেক ওয়ার্ড কমিশনার ও ওয়ারী থানা বিএনপির সহসভাপতি মোজাম্মেল হক মুক্ত, গ্যান্ডারিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ওয়ার্ড কমিশনার আব্দুল কাদির, বংশাল থানা বিএনপির সভাপতি তাইজুদ্দীন তাইজু, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি পাভেল শিকদার, সুত্রাপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, সাবেক ওয়ার্ড কমিশনার ও কোতওয়ালী থানা বিএনপির সাংগঠিক সম্পাদক মোস্তাক আহমেদ, সাবেক মহিলা কমিশনার মনি বেগম, ঢাকা মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি শরীফ হোসেন, গ্যান্ডারিয়া থানা যুবদলের সভাপতি ওমর নবী বাবুসহ ঢাকা দক্ষিণ বিএনপি ও ঢাকা ৬ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনগণ।বিজয় দিবসের ভোর রাতে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাদেক হোসেন খোকার বাসভবনে হামলা দুবৃত্তরা। খোকার বড় ছেলে ইশরাক।  তিনি বিএনপির মনোনয়ন নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে অংশ নেন।ভোর রাত আনুমানিক ৩টার দিকে হামলার ঘটনা ঘটে।  এসময় বাসায় তেমন কোনো লোকজন না থাকায় হতাহতের ঘটনা না ঘটলেও বাসভবনের জানালার গ্লাস ভাংচুর করা হয়।  বাসার সামনের পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। ইশরাক অভিযোগ করেন, প্রত্যক্ষদর্শীরা বলেছেন, জয় বাংলা স্লোগান দিয়ে  বাসায় হামলা করা হয়। তারা হেলমেট পড়ে প্রায় ১ থেকে দেড়’শ মোটর সাইকেলের নিয়ে আকস্মিকভাবে হামলা চালায়। তিনি সহ পরিবারের কেউ তখন বাসায় ছিলেন না জানিয়ে ইশরাক বলেন, সে সময় তারা গুলশানের বাসায় ছিলেন।

S/H-(Ripa-5)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন