editor
প্রকাশিত: 11:27 AM, August 26, 2026
সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে।
যুক্তরাজ্যে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল অংকের টাকা আত্মসাৎ করে দেশে ফেরার পর তিনি আর যুক্তরাজ্যে প্রবেশ করতে পারছেন না বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। দেশে ফিরেও তিনি একের পর এক প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
অনুসন্ধানে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের প্রভাব ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় চরম প্রভাব বিস্তার করেন ইসমাইল লন্ডনী। ক্ষমতার অপব্যবহার করে তিনি সাধারণ মানুষকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি-ধমকি প্রদর্শন করতেন এবং জোরপূর্বক জায়গা-জমি দখল করে নিতেন।
সম্প্রতি মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার ২৪ লাখ টাকা আত্মসাৎ এবং সরকারি ‘খাস’ জমিকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গছিয়ে দিয়ে প্রতারণার বিষয়টি নিয়ে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শুরু হলে তাঁর বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেতে থাকে। এসব ষড়যন্ত্র ও প্রতারণামূলক কর্মকাণ্ডে ইসমাইল লন্ডনীর ভাতিজা ও মেয়ের জামাই নজরুল ইসলাম সরাসরি জড়িত রয়েছেন বলে ভুক্তভোগীরা জানান।
স্থানীয়দের অভিযোগ, ইসমাইল লন্ডনী ও তাঁর ভাই মাওলানা ইউনুস আনসারী একটি চক্র গড়ে তুলে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ওপর মানসিক নির্যাতন ও প্রতারণা চালিয়ে আসছেন। এলাকাবাসী ও ভুক্তভোগী মহল অবিলম্বে এই চক্রটির যাবতীয় অপরাধমূলক কর্মকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
7 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
5 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
1 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
5 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
8 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
4 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
3 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
6 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর