editor
প্রকাশিত: 8:15 PM, October 17, 2026
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর কাজিরবাজারস্থ সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও মহানগর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ও সিলেট মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।
সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বাবলু হোসেন বাবুল এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মো. খোকন ইসলাম, নুর হোসেন, রফিকুল ইসলাম রফিক, সদস্য শাহজাহান আহমদ ও সদস্য আফাজ উদ্দিন, আহ্বায়ক সদস্য ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর ও প্রচার সম্পাদক কামরান হোসেন সামি, কোতোয়ালি থানা শ্রমিক দলের আহ্বায়ক লিটন আহমদ, সদস্য সচিব এম রহমান নোমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম শাহ আলম, শাহপরান থানা শ্রমিক দলের সদস্য সচিব রাজু চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম এবং যুগ্ম আহ্বায়ক লুকমান আহমদ ও ইমরান, জালালাবাদ থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহিন আহমদ সুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দুলাল আহমদ ও সদস্য সচিব আনোয়ার হোসেন, এয়ারপোর্ট থানা শ্রমিক দলের আহ্বায়ক মুমিন, সদস্য সচিব কারী জহির এবং যুগ্ম আহ্বায়ক নয়ন ও শরিফ, মোগলাবাজার থানা শ্রমিক দলের আহ্বায়ক নেছার আহমদ ও সদস্য সচিব খালেদ আহমদ এবং দক্ষিণ সুরমা থানা শ্রমিক দলের সদস্য সচিব জুমেল আহমদ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় সিলেট মহানগর শ্রমিক দলের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত থেকে বক্তব্য দেন। তাঁরা ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নিজেদের মতামত তুলে ধরেন।
সভায় মহানগর শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক মতবিনিময় হয়। ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কাঠামো সুসংহত করার ক্ষেত্রে এ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সেবা মূলক কার্যক্রম পালনের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ সাফল্য অর্জন করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
ঢাকা দক্ষিণ ও বাদেশ্বর রোডের গাড়ি পারমিট পাস ছাড়া অবৈধভাবে মৌলভীবাজার রোডে চলাচল করার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা
পুলিশি হয়রানি বন্ধ, পর্যাপ্ত স্থায়ী পার্কিংয়ের ব্যবস্থা এবং সরকারি ডিউটির নামে গাড়ি আটক বাণিজ্য বন্ধের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা