editor

প্রকাশিত: 5:42 PM, August 9, 2026

ইসলামের মূল্যবোধকে সমাজে জাগ্রত ও সমুন্নতরাখতে ইসলামী সংস্কৃতির চর্চার কোনো বিকল্প নেই: সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা

শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ইসলামের মূল্যবোধকে সমাজে জাগ্রত ও সমুন্নতরাখতে ইসলামী সংস্কৃতির চর্চার কোনো বিকল্প নেই: সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা

5

জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাস্তবতার ওপর দাঁড়িয়ে আজকের পার্লামেন্ট এগিয়ে যাচ্ছে। বর্তমান পার্লামেন্ট ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাঁদের রক্তের অবদান চিরস্মরণীয়। ইসলামের মূল্যবোধকে সমাজে জাগ্রত ও সমুন্নত রাখতে ইসলামী সংস্কৃতির চর্চার কোনো বিকল্প নেই। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ চর্চার পরিধি আরও বাড়ানো জরুরি।

শিক্ষা খাতের মানোন্নয়ন ও শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের শিক্ষার অগ্রগতি ও সার্বিক মানোন্নয়নে শিক্ষক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিক, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব মূলত শিক্ষকদেরই।

1

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হওয়ার আহ্বান জানান। একই সাথে একটি সুন্দর, সমৃদ্ধ ও আদর্শ সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

রোববার (৯ আগস্ট) সকালে নগরীর মিরাবাজাস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের হলরুমে বালিকা শাখার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

1

সকাল ১০টায় অনুষ্ঠিত বালিকা শাখার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও প্রভাষক রুবানা চৌধুরী এবং সহকারী শিক্ষিকা মরিয়ম আক্তার মুক্তার যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন সাংস্কৃতিক কমিটির যুগ্ম আহ্বায়ক দিলরুবা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গভর্নিং বডির চেয়ারম্যান ড. ফজলুর রহিম কায়সার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ মোর্শেদা আক্তার, মাধ্যমিক শাখার ইনচার্জ জাকিয়া নূরী চৌধুরী,প্রাথমিক বাংলা শাখার কো-অর্ডিনেটর জাহানারা আক্তার বেগম, ইংলিশ ভার্সনের ইনচার্জ আইরিন পারভীন।

এদিকে সকাল ১১টায় বালক শাখার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও প্রভাষক মুহিবুর রহমান শামীম এবং ফয়ছল মাহমুদ সাকিবের পরিচালনায় এই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির চেয়ারম্যান ড. ফজলুর রহিম কায়সার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক আবদুল হান্নান।

5

বক্তব্য রাখেন কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, সিনিয়র শিক্ষক আব্দুর রব, সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মো: আব্দুর রশিদ। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

3

Sharing is caring!

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে উত্তরা ব্যাংক কাজ করে যাচ্ছে: উপমহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম

গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে উত্তরা ব্যাংক কাজ করে যাচ্ছে: উপমহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম

2 উত্তরা ব্যাংক পিএলসি সিলেট অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে উত্তরা

ইসলামের মূল্যবোধকে সমাজে জাগ্রত ও সমুন্নতরাখতে ইসলামী সংস্কৃতির চর্চার কোনো বিকল্প নেই: সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা

ইসলামের মূল্যবোধকে সমাজে জাগ্রত ও সমুন্নতরাখতে ইসলামী সংস্কৃতির চর্চার কোনো বিকল্প নেই: সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা

7 জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাস্তবতার ওপর দাঁড়িয়ে

প্রভাবশালীদের সাথে ছবি তুলে রাজনীতিতে রূপ বদল : খাদিমপাড়ায় সুবিধাবাদী ‘খোকন’কে নিয়ে বিতর্ক

প্রভাবশালীদের সাথে ছবি তুলে রাজনীতিতে রূপ বদল : খাদিমপাড়ায় সুবিধাবাদী ‘খোকন’কে নিয়ে বিতর্ক

2 রাজনীতি ও ব্যবসার সুবিধার্থে বহুরূপী সাজে নিজেকে জাহির করার অভিযোগ উঠেছে খাদিমপাড়ার বাসিন্দা শফিকুর রহমান খোকনের বিরুদ্ধে। তিনি খাদিমপাড়া

সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজ-তুলির বিরুদ্ধে একের পর এক অভিযোগ

সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজ-তুলির বিরুদ্ধে একের পর এক অভিযোগ

4 স্টাফ রিপোর্টার:: বিয়ে, বদলি-বাণিজ্য, অফিস ফাঁকি, প্রশিক্ষণে অনিয়ম, সরকারি গাড়ি-জ্বালানির অপব্যবহার থেকে শুরু করে ক্ষমতার দাপট-একটির পর একটি অভিযোগে আলোচনায়

ব্যবসায়ী মিজানুর রহমান প্রাণভয়ে বিদেশে, দেশে আতঙ্কে পরিবার

ব্যবসায়ী মিজানুর রহমান প্রাণভয়ে বিদেশে, দেশে আতঙ্কে পরিবার

5 গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর এওলাটিকর গ্রামে প্রভাবশালী চক্র ও সন্ত্রাসীদের অব্যাহত হুমকি এবং অন্যায়-অত্যাচারের মুখে প্রাণভয়ে বিদেশে

প্রবাসীদের শত কোটি টাকার ‘এক্সেলসিয়র সিলেট’ চাঁদাবাজদের দখলে, সালিশে অনুপুস্থিত মুন্না চক্র

প্রবাসীদের শত কোটি টাকার ‘এক্সেলসিয়র সিলেট’ চাঁদাবাজদের দখলে, সালিশে অনুপুস্থিত মুন্না চক্র

6 সিলেটের খাদিমপাড়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ১৭ একর (প্রায় ৬০ কেদার) জায়গাজুড়ে প্রতিষ্ঠিত প্রবাসীদের শত কোটি টাকার পর্যটন কেন্দ্র ‘এক্সেলসিয়র

সাগরদিঘীরপাড়ে আ.লীগ নেত্রী আলিয়া ইকবাল চৌধুরীর অবাধ বিচরণ

সাগরদিঘীরপাড়ে আ.লীগ নেত্রী আলিয়া ইকবাল চৌধুরীর অবাধ বিচরণ

4 সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক

জাফলং সীমান্তে চোরাচালান-চাঁদাবাজির অভিযোগ

জাফলং সীমান্তে চোরাচালান-চাঁদাবাজির অভিযোগ

4 সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তের লাল মাটি এলাকায় বিজিবি ক্যাম্পের কাছাকাছি একটি শক্তিশালী চোরাচালান ও চাঁদাবাজ চক্র সক্রিয় থাকার

1
5