editor

প্রকাশিত: 9:02 PM, October 22, 2025

ইসলাম উদ্দীন একজন পরিশ্রমী, সৎ ও সমাজবান্ধব ব্যক্তিত্ব : প্রফেসর নিতাই চন্দ্র চন্দ

ভোরের সাথী মর্নিংওয়াক ক্লাবের সংবর্ধনা

ইসলাম উদ্দীন একজন পরিশ্রমী, সৎ ও সমাজবান্ধব ব্যক্তিত্ব : প্রফেসর নিতাই চন্দ্র চন্দ

সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার ও টিলাগড় ভোরের সাথী মর্নিংওয়াক ক্লাবের উপদেষ্টা প্রফেসর নিতাই চন্দ্র চন্দ বলেছেন, ইসলাম উদ্দীন একজন পরিশ্রমী, সৎ ও সমাজবান্ধব ব্যক্তিত্ব। ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের প্রতিটি কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। ক্লাবের সদস্যদের মধ্যে তিনি ছিলেন সহযোগিতা ও সৌহার্দ্যের প্রতীক। তার দায়িত্বশীল আচরণ ও ইতিবাচক মনোভাব ক্লাবের অন্যান্য সদস্যদের অনুপ্রেরণা যুগিয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে টিলাগড় ভোরের সাথী মর্নিংওয়াক ক্লাবের সদস্য ইসলাম উদ্দীন এর বিদেশ গমন উপলক্ষ্যে ক্লাব আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

টিলাগড় ভোরের সাথী মর্নিংওয়াক ক্লাবের সভাপতি কবি পুলিন রায়ের সভাপতিত্বে ও বড়লেখা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীনের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজনগর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমেদ, মুরারিচাঁদ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী।

ইসলাম উদ্দীন একজন পরিশ্রমী, সৎ ও সমাজবান্ধব ব্যক্তিত্ব : প্রফেসর নিতাই চন্দ্র চন্দ

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন হিমাংশু রঞ্জন দাস, বাবুল চৌধুরী, অসীম কুমার তালুকদার, রিনা তালুকদার, ইমন চন্দ্র দাশ, সাগর বিশ্বাস, ঝুমা পাল, শৈলেন্দ্র মোহন সিংহ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশে অবস্থান করেও তিনি যেন দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখেন এবং ভোরের সাথী মর্নিংওয়াক ক্লাবের গৌরব বৃদ্ধি করেন এই প্রত্যাশা সবার। তারা তার আগামীর পথচলায় সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন। তিনি প্রবাসে থেকেও দেশের উন্নয়ন ও সমাজকল্যাণে ভূমিকা রাখবেন বলেন বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে ইসলাম উদ্দিন বলেন, প্রবাসে থাকলেও ক্লাবের সকলের সাথে যে হৃদতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে তা অব্যাহত থাকবে। তিনি তার ও তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা উপহার প্রদান করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন