editor

প্রকাশিত: 7:53 PM, March 12, 2026

ইসলাম শান্তি, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের ধর্ম: জুনাঈদ আহমদ আনসারী

সৈয়দ মোঃ কাওছার আলী নুরানী হাফিজিয়া ও এতিমখানা মাদরাসার ইফতার মাহফিল

ইসলাম শান্তি, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের ধর্ম: জুনাঈদ আহমদ আনসারী

8

সিলেট নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি হাফিজ মাওলানা জুনাঈদ আহমদ আনসারী বলেছেন, ইসলাম শান্তি, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের ধর্ম। একজন মুমিনের জীবনে ঈমানদারি, আমানতদারি ও নৈতিকতার মূল্য সবচেয়ে বেশি। মাহে রমজান আমাদেরকে ত্যাগের মহিমায় মহিমান্বিত করে। পবিত্র আল কুরআন নাযিলের এই মাসে আমাদেরকে সত্যিকার অর্থে তাকওয়া অর্জন করতে হবে। তবেই আমরা দুনিয়া এবং আখিরাতে শান্তি লাভ করবো।

2

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে নগরীর ৩৫নং ওয়ার্ডের মেজরটিলা ইসলামপুর বাগমারাস্থ মসজিদ প্রাঙ্গণে মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও সৈয়দ মোঃ কাওছার আলী নুরানী হাফিজিয়া ও এতিমখানা মাদরাসার যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

5

অত্র মসজিদের ভূমিদাতা ও প্রতিষ্টাতা মোতাওয়াল্লী সৈয়দ মোহাম্মদ কাওছার আলীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের সাবেক এডিশনাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. আব্দুল মজিদ খান মানিক।

মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আবুল খায়েরের পরিচালনায় ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল মো: আমিরুল ইসলাম, মাদরাসার সহ-সভাপতি সৈয়দ মো: সুরুজ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মো: আব্দুল মতিন, সৈয়দ মো: নোমান আলী, মো: দিলাল আহমদ, মাদরাসার শিক্ষক ইকবাল আহমদ, মাওলানা নুরুল ইসলাম, হাফিজ মো: আলী আকবর, বিশিষ্ট সমাজসেবী মো: ইসলাম উদ্দিন প্রমুখ।

দোয়া মাহফিলে এলাকার মুরদেগানদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন মুফতি হাফিজ মাওলানা জুনাঈদ আহমদ আনসারী। এসময় আলেম-ওলামা, মসজিদ কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অসংখ্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

2

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

1 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

5 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

2 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

6 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

1 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

8 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

7 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
7