editor
প্রকাশিত: 4:29 PM, August 24, 2024
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন হবিগঞ্জের সাংবাদিক নেতারা।
হামলার প্রতিবাদে শনিবার (২৪ আগস্ট) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত মানববন্ধনে তাঁরা এই দাবি জানান।
দেশের অন্যতম ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রেসক্লাবের বর্তমান ও সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন স্থান থেকে সাংবাদিকরা এসে মানববন্ধনে যোগ দিয়েছেন।
মানববন্ধনের শুরুতেই বক্তারা সাম্প্রতিক গণ-আন্দোলনে নিহত ও আহত সাংবাদিকসহ ছাত্র, শিক্ষক, যুবক, সাধারণ নাগরিক, পুলিশের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তাঁরা বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতায় বাংলাদেশের অবস্থান ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। দেশের সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সসহ গণমাধ্যম কর্মীদের উপর হামলা ও ভাংচুরের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।’
মানববন্ধনে গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিতে স্বার্থে অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় সাংবাদিকরা কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন।
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাভেল ও বাংলাদেশ প্রতিদিনের হবিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক জাকরিয়া চৌধুরীর যৌথ সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী ও শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, সাংবাদিক আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, শাকিল চৌধুরী, বাংলা নিউজের হবিগঞ্জ প্রতিনিধি বদরুল আলম, নিউজ টুয়েন্টিফোরের হবিগঞ্জ প্রতিনিধি শ্রীকান্ত গোপ, জুয়েল চৌধুরী, সৈয়দ সালিক আহমেদ, কাজল সরকার, আখলাছ আহমেদ প্রিয়, সহিবুর রহমান, শাহ জালাল উদ্দিন জুয়েল, এম সজলু রহমান, জাহেদ আরী মামুন, সাইফুল ইসলাম, মোঃ আলফু মিয়া, জাহাঙ্গীর রহমান, রুবেল আহমেদ, রেজাউল করিম, সেন্টু আহমেদহ জিহান, রাহীম আহমেদ প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন