editor
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫
সিলেটের সময় :: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এঁর চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বিআরটিএ, সিলেট কর্তৃক আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর-২০২৫ উদ্যাপন শেষে যাত্রী সাধারণের ঈদ ফিরতি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করার লক্ষ্যে ভিজিলেন্স টিম সিলেট কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয। অভিযান পরিচরনা করেন সুমাইয়া ফেরদৌস নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিআরটিএ সিলেট। অভিযানে মোটরযানের গতি নিয়ন্ত্রণ, সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া,অতিরিক্ত যাত্রী না নেওয়া, ড্রাইভারের পর্যাপ্ত বিশ্রাম নিয়ে গাড়ি চালানো, যাত্রী ও পরিবহন কাউন্টারে সতর্কতা অবলম্বন করার জন্য বিআরটিএ’র অভিযান অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল ) দুপুর সিলেটের বাস টার্মিনাল এলাকায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জালাবাদ পরিবহনকে ২ হাজার টাকা এবং ইমন পরিবহনকে ১ হাজার টাকা সতর্ক করা হয়।
বিআরটিএ ভিজিলেন্স টিমের মনিটরিং করেন প্রকৌশলী মোঃ ডালিম উদ্দিন, উপপরিচালক বিআরটিএ, সিলেট বিভাগ,
এসময় উপস্থিত ছিলেন, মোটরযান পরিদর্শক বিআরটিএ সিলেট বিভাগ জিল্লুর রহমান চৌধুরী,পরিদর্শক বিআরটিএ সিলেট সার্কেল মোঃ আব্দুল বারী, বাস মালিক সমিতি সিলেট সহ সভাপতি হাসান চৌধুরী, সিলেট জেলার ট্রাক মালিক সমিতির
সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি
নাজির আহমদ স্বপন, বিআরটিএ কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও গণমাধ্যম কর্মিরা। যাত্রীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারে এ উপলক্ষে বিআরটিএ,পুলিশ বিভাগ, সিটি কর্পোরেশন, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন কতৃক যৌথ উদ্যোগে সিলেট বাস টার্মিনালসহ প্রধান সড়কে এ অভিযান অব্যাহত থাকবে।
8 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
5 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
4 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
7 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
5 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
1 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
5 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি