editor

প্রকাশিত: 6:06 PM, February 20, 2025

উইমেন্স মডেল কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উদযাপন

উইমেন্স মডেল কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উদযাপন

সিলেটের অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান উইমেন্স মডেল কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০শে ফ্রেব্রুয়ারি) উইমেন্স মডেল কলেজ স্কুল শাখার প্রাঙ্গণে সকাল ১১টায় স্কুল শাখার সহকারী শিক্ষক মৌসুমী মেহরুন ও কলেজ শাখার প্রভাষক তৌফিক রাসেলের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হেলাল হামাম, আবৃত্তি প্রশিক্ষক বিমল কর, কবিতা আবৃত্তি করেন স্কুল শাখার সিনিয়র শিক্ষক জুবেদা বোর চৌধুরী ও সহকারী শিক্ষক মৌসুমী মেহরুন প্রমুখ। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানমালায় ১ম পর্বে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিচারক হিসেবে ছিলেন কলেজ উপাধ্যক্ষ জাকিয়া সুলতানা, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মনিরা সুলতানা এবং স্কুল শাখার সহকারী শিক্ষক নিপা দাস। ২য় পর্বে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় ক ও খ গ্রুপে ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ পর্বে বিচারক হিসাবে ছিলেন স্কুল কো-অর্ডিনেটর শিল্পী বিশ্বাস, সিনিয়র প্রভাষক স্নিগ্ধা চক্রবর্তী, বিশিষ্ট আবৃত্তি প্রশিক্ষক ও সংগঠক বিমল কর।
অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদেরকে পুরস্কার প্রদান করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগীতায় ‘ক’ গ্রুপে ১ম স্থান অধিকার করে ৭ম শ্রেণির শিক্ষার্থী সাবরিনা জায়েদ মরিয়ম, ২য় স্থান অধিকার করে ৭ম শ্রেণির শিক্ষার্থী নেহা খান, ৩য় স্থান অধিকার করে ৭ম শ্রেণির শিক্ষার্থী সমৃদ্ধি ঘোষ।
চিত্রাঙ্কন প্রতিযোগীতায় ‘খ’ গ্রুপে ১ম স্থান অধিকার করে ৮ম শ্রেণির শিক্ষার্থী মাইশা জাহান মীম, ২য় স্থান অধিকার করে ১০ম শ্রেণির শিক্ষার্থী ফাইজা আক্তার সাওদা এবং ৩য় স্থান অধিকার করে ১০ম শ্রেণির শিক্ষার্থী সানিয়া আহমদ মিলা।
কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় ‘ক’ গ্রুপে ১ম স্থান অধিকার করে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সূচনা ঘোষ, ২য় স্থান অধিকার করে ৭ম শ্রেণির শিক্ষার্থী সমৃদ্ধি ঘোষ, ৩য় স্থান অধিকার করে ৮ম শ্রেণির শিক্ষার্থী তাছপিয়া তাছনিম ফাবিহা।
কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় ‘খ’ গ্রুপে ১ম স্থান অধিকার করে ১০ম শ্রেণির শিক্ষার্থী আতকিয়া রহমান আফরিন, ২য় স্থান অধিকার করে ৯ম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া হোসেন উর্মি এবং ৩য় স্থান অধিকার করে ১০ম শ্রেণির শিক্ষার্থী রুদ্রা ধর। এছাড়া অংশগ্রহণকারী সকলকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন