editor
প্রকাশিত: 8:53 PM, October 23, 2022
সিসিকের সাবেক প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, প্রবাসীরা বিদেশে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করছেন। কষ্টের বিনিময়ে উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রবাসীদের দেশে বিনিয়োগের অবারিত সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। প্রাবসীরা বিদেশের মাটিতে সুস্থ, নিরাপদ ও আনন্দে থাকুন এটাই আমাদের কামনা।
রবিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদীপ্ত সিলেট এর উদ্যোগে বাংলাদেশ পল্লী ফোরারেম চেয়ারম্যান ও উদ্দীপ্ত সিলেট এর অন্যতম শুভাকাঙ্খী চৌধুরী আলী আনহার শাহান এর যুক্তরাজ্য গমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উদ্দীপ্ত সিলেটের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মাহি’র সভাপতিত্বে ও তরুণ সংগঠক জেনারুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দিন আহমেদ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন চৌধুরী আলী আনহার শাহান, আরটিভির সিলেট প্রতিনিধি এম এ কাইয়ুম, ছড়াকার আহসান মাহমুদ শিপন, মোহনা সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি ইমরান ইমন, দৈনিক একাত্তরের কথার নিজস্ব প্রতিবেদক জয়ন্ত কুমার দাস, জালালাবাদ কবি ফোরামের সাধারণ সম্পাদক এম এ আসাদ চৌধুরী।
এসময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট ফাউন্ডেশনের চেয়ারম্যান মইনুল ইসলাম আশরাফি, ক্লিন সিলেটের সভাপতি নাজিবুর রহমান নাজিব, উদ্দীপ্ত সিলেটের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, সদস্য আব্দুল আজিজ রাজু, ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন, অনিরুদ্ধ দাশ অনিক, ইয়াহিয়া, জাহেদ প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন