editor

প্রকাশিত: 4:29 PM, May 4, 2026

উপ-পরিচালক তৌহিদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ

কেন্দ্রীয় ঔষধাগারে অনিয়মের পাহাড়

উপ-পরিচালক তৌহিদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের স্বাস্থ্যখাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কেন্দ্রীয় চিকিৎসা সরঞ্জামাগার (সিএমএসডি) ঘিরে উঠেছে বিস্তর অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক অরাজকতার অভিযোগ।

প্রতিষ্ঠানটির উপ-পরিচালক ডাঃ তৌহিদ আহমেদের (দাপ্তরিক কোড: ১০৯৬৩০) বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম, বিধিবহির্ভূত ক্রয় এবং চরম দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে, যা বর্তমানে স্বাস্থ্য ও সংশ্লিষ্ট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৩০তম ব্যাচের শিক্ষার্থী ডাঃ তৌহিদ ছাত্রজীবনে নিষিদ্ধ ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী সচিব কমিটির আশীর্বাদে তিনি সিএমএসডিতে দীর্ঘ পাঁচ বছর ধরে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। এমনকি জ্যেষ্ঠতা উপেক্ষা করে সহকারী পরিচালক (এডি) পদ থেকে সরাসরি উপ-পরিচালক পদে তাকে বিধিবহির্ভূতভাবে পদায়ন করা হয়।

করোনা মহামারির সময় এন-৯৫ মাস্ক, রেমডেসিভির ইনজেকশনসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার তোয়াক্কা করা হয়নি। সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে সম্ভাব্য বাজারমূল্যের চেয়ে অনেক উচ্চমূল্যে এসব সামগ্রী কেনা হয়। বর্তমানে এসব সামগ্রীর একটি বড় অংশ ‘ওয়েস্টেজ’ হিসেবে পানির দরে বিক্রি করা হয়েছে এবং কিছু মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যার ফলে সরকারের কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

সিএমএসডিতে বর্তমানে প্রায় ১২ লাখ পিপিই যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনার অভাবে পচে নষ্ট হচ্ছে। কয়েক কোটি টাকা মূল্যের এই সুরক্ষা সামগ্রীগুলো তদারকির দায়িত্ব ডাঃ তৌহিদের অধীনে থাকলেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি বলে অভিযোগ উঠেছে।

দাপ্তরিক কাজে ডাঃ তৌহিদের বিরুদ্ধে গুরুতর অবহেলার প্রমাণ পাওয়া গেছে। একজন টেবিল টেনিস খেলোয়াড় হওয়ায় তিনি প্রায়ই অফিস সময়ে কাজ বন্ধ রেখে টেবিল টেনিস ও ব্যাডমিন্টন খেলায় মত্ত থাকেন। এটি তার সহকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এছাড়া প্রযুক্তিগত কর্মকর্তা না হওয়া সত্ত্বেও প্রতিবছর সরকারি অর্থায়নে জাপান ও জার্মানি ভ্রমণসহ বিভিন্ন কমিটির সদস্য হয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অপারেশন প্ল্যানের গাড়ি ও জ্বালানি খরচ রাজস্ব খাত থেকে মেটানো হলেও ডাঃ তৌহিদ তা বিধি বহির্ভূতভাবে ব্যবহার করছেন। উন্নয়ন প্রকল্পের দুটি গাড়িও তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন, যার কোনো বৈধ অনুমোদন নেই। একই সঙ্গে মালামাল ক্রয় ও মূল্যায়ন কমিটিতে থাকায় ‘স্বার্থের সংঘাত’ তৈরি হয়েছে।

২০২৪ সালের ৮ আগস্ট ছাত্র আন্দোলনে তাকে প্রকাশ্যে ‘দুর্নীতিবাজ’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। বর্তমানে দুর্নীতি দমন কমিশনেও (দুদক) তার বিরুদ্ধে একাধিক অভিযোগ বিচারাধীন রয়েছে। এছাড়া তার বাড়ি ফরিদপুরে হলেও তিনি সিলেটে অবস্থানের অজুহাতে প্রতি সপ্তাহে বিমানে যাতায়াত করেন এবং প্রশাসনিক পরিচয়ে ভিন্ন সুবিধা গ্রহণ করেন।

স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট বিশ্লেষকরা বলছেন, একজন চিকিৎসকের পেছনে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হয়। সেই চিকিৎসক যদি জনগণের সেবার বদলে ব্যক্তিগত স্বার্থে লিপ্ত হন, তবে তা গোটা স্বাস্থ্য ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। এসব অভিযোগের বিষয়ে ডাঃ তৌহিদ আহমেদ বা সিএমএসডি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে