editor
প্রকাশিত: 7:21 PM, January 25, 2025
সিলেটের দক্ষিণ সুরমার কামাল বাজারস্থ হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে শনিবার (২৫ জানুয়ারি) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৫০ বছর পূর্তি অনুষ্ঠান প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং সুধীজনদের অংশগ্রহণে পরিণত হয় মিলন মেলায়। সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে দেখা করে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের পরিবেশনা ছিল মনোমুগ্ধকর।
দিনব্যাপী এই উৎসবে ছিল পুনর্মিলনী, সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণমূলক আয়োজন ও র্যাফেল ড্র। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ রমজান আলীকে সংবর্ধনা প্রদান করা হয়।
সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫০ বছরের ইতিহাসে হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয় অগণিত মেধাবী শিক্ষার্থী তৈরি করেছে। প্রান্তিক এলাকার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এটি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদানেও ভূমিকা রেখে চলেছে। বিদ্যালয়টি শুধু শিক্ষার জন্যই নয়, সিলেটের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নেও অবদান রেখে চলেছে। আলোচনা সভায় বক্তারা ড. রাগীব আলীর শিক্ষাবিস্তার এবং সমাজসেবায় অবদানের কথা উল্লেখ করে বলেন, দানবীর ড. রাগীব আলী দেশের অন্যতম শিক্ষা ও সমাজকল্যাণমূলক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের শিক্ষা খাতে অসামান্য অবদান রেখেছেন। ১৯৭৪ সালে হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে তিনি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। দানবীর ড. রাগীব আলীকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা এখন সময়ের দাবি।
হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক মো. আব্দুর রকিবের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী এবং বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ রমজান আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক আজম আলী, সদস্য সিদ্দিকুর রহমান খালেদ, সদস্য সচিব আমিনুল ইসলাম ও সদস্য সোহেল আহমদ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ফুলের তোড়া ও সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা প্রদান করেন উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমদ ভূঁইয়া, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল মো. আবেদ হোসাইন, সিলেটের ডাক’র অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা শহীদ সোলেমানের ছোট ভাই ও হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মাওলানা বুরহান হুসেইন, ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা শহীদ এনামের বড় ভাই মো. সুনু মিয়া, হাজী রশিদ আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ চক্রবর্তী, দানবীর ড. রাগীব আলীর নাতি সৈয়দ আজমাইন আব্দুল হাই, ১০নং কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, স্টারলাইট একাডেমির পরিচালক নুরুল ইসলাম বাবুল, সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক মো. মুহিবুর রহমান, মো. এনামুল হক মাক্কু, মো. আবুল হোসেন। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আবুল মনাফ, শামসুল ইসলাম, মাসুক আহমদ, সুমন আহমদ, আমিনুল ইসলাম, আহমদ, আশরাফ, ফেরদৌস, আব্দুল করিম, কবি মকবুল আলী, রিয়াজ মিয়া, সুহেল আহমদ, শামসুদ্দীন শুভ, শাহীন, হিরন, বেলাল, শেখ লায়েছ আহমদ সহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেখ শফি উদ্দিন ও গীতা পাঠ করেন পূজারানী নাথ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন