editor

প্রকাশিত: 6:50 PM, April 1, 2021

এআইবিডি-এইচসিএম টাস্কফোর্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সিলেটের আবু সাদেক

এআইবিডি-এইচসিএম টাস্কফোর্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সিলেটের আবু সাদেক

এশিয়া-প্যাসিফিক ইন্সটিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলাপমেন্ট-এআইবিডি এর গণমাধ্যমকর্মীদের জন্য স্বাস্থ্য যোগাযোগ নির্দেশিকা-(এইচসিএম) প্রণয়নে গঠিত টাস্কফোর্সে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ আবু সাদেক। কার্যক্রমের অংশ হিসেবে তিনি গত ২৪ মার্চ মাসব্যাপি স্বাস্থ্য-সাংবাদিকদের জন্য, স্বাস্থ্য-যোগাযোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার ই-সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। গণমাধ্যমকর্মীদের জন্য স্বাস্থ্য যোগাযোগ নির্দেশিকা প্রণয়ন, একটি বছর-ব্যাপি কার্যক্রম। শ্রোতা-দর্শক-পাঠকের নিকট নির্ভরযোগ্য সূত্র থেকে স্বাস্থ্য বিষয়ক সঠিক বার্তা, পেশাগত দক্ষতার সাথে উপস্থাপনে, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও গণমাধ্যম কর্মীদের মধ্যে যোগসূত্র স্থাপন করবে এআইবিডি-এইচসিএম।বিশ্বের বিভিন্ন দেশের ১২ জন টাস্কফোর্স সদস্য স্বাস্থ্য যোগাযোগ নির্দেশিকা প্রণয়ন এবং এ সংক্রান্ত সকল প্রশিক্ষণ, গবেষণা ইত্যাদি বিষয় তদারকি করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যথাযথ অনুমোদনক্রমে ও মহাপরিচালক শাহিন ইসলাম এর দক্ষ নেতৃত্বে, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, এআইবিডি এর সক্রিয় সদস্য হিসেবে নির্দেশিকা প্রণয়নে যুক্ত হয়েছে এবং এআইবিডি কর্তৃক গঠিত এইচসিএম টাস্কফোর্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। টাস্কফোর্সে ভারত, ভুটান, মালয়েশিয়া, কোরিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, আমেরিকা ও ফিজির ১২জন সদস্য রয়েছেন। আবু সাদেক ইতোপূর্বে কানাইঘাট কলেজ ও সিলেটের নয়াসড়কস্থ খাজাঞ্জিবাড়ী ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ছিলেন। এছাড়া তিনি শীর্ষস্থানীয় সফটওয়্যার নিমার্তা প্রতিষ্ঠান টেকনোভিস্তা লিমিটেড এ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন। তিনি স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণীতে ৬ষ্ঠ স্থান লাভ করেন।বাংলাদেশের প্রতিনিধিত্বকারী মোহাম্মদ আবু সাদেকের স্থায়ী নিবাস সিলেট জেলার কানাইঘাট থানার সাতবাক ইউনিয়নের জুলাই গ্রামে। তিনি এমসি কলেজের প্রাক্তন শিক্ষক (১৯৭০-১৯৮৩) মরহুম মোহাম্মদ আবু সালেহের পুত্র ও কানাইঘাট হাইস্কুলের দীর্ঘদিনের কর্ণধার (১৯৪৩-১৯৭১) শিক্ষাবিদ ‘হেডমাস্টার মৌলভী ইব্রাহিম আলী’ এর নাতি।

উল্লেখ্য ‘এআইবিডি’ এশিয়া প্যাসিফিক অঞ্চলের আন্ত:সরকার এবং ইউএন-এসকাপ সদস্য-দেশসমুহের গণমাধ্যম উন্নয়ন সংস্থা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশ্বের ৪৬টি দেশের ৯৩টি গণমাধ্যম সংস্থা ‘এআইবিডি’ এর সদস্য এবং এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার ৫০টিরও বেশি অংশিদার প্রতিষ্ঠান রয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ১৯৮০ সাল থেকে ‘এআইবিডি’ এর সদস্য। এছাড়া বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার মালয়েশিয়া ভিত্তিক এ সংস্থার সদস্য। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন