editor
প্রকাশিত: 12:05 PM, September 2, 2024
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহার করে অনেকে চিঠি লেখা, নানা রকম কনটেন্ট তৈরি এবং কৃত্রিম ছবি তৈরি করে অনলাইনে প্রকাশ করছেন। কিন্তু এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করে অনেকেই প্রতারণা করছেন। কখনো কখনো ভুয়া তথ্যও ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর তাই বিষয়টি দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে প্রযুক্তি-দুনিয়ায়। তাই নিরাপদ থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবি শনাক্ত করার পদ্ধতি জানা জরুরি। এআই দিয়ে তৈরি কৃত্রিম ছবি চেনার বেশ কিছু উপায় রয়েছে। এসব কৌশল অবলম্বন করলে এআইয়ে তৈরি ছবি চেনা সম্ভব। দেখে নেওয়া যাক কীভাবে এআই ছবি শনাক্ত করা যায়।
ছবিটি খুঁজে দেখুন
ছবিটির উৎস যাচাই করতে ছবিটি সার্চ টুলে প্রকাশ করে অনুসন্ধান করতে হবে। রিভার্স ইমেজ সার্চ ব্যবহারের ফলে একই ধরনের ছবি কোন কোন ওয়েবসাইটে রয়েছে, তা জানা যাবে। ফলে ছবিটি বিকৃত করে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে কি না, তা জানা যাবে। আবার পুরোনো কোনো ছবি এআই দিয়ে নকল করে ভিন্নভাবে তৈরি করা হয়েছে কি না, সেটিও জানা যাবে। রিভার্স ইমেজ সার্চের জন্য গুগল লেন্স ও টিনার মতো টুল ব্যবহার করা যেতে পারে।
ছবির গড়ন যাচাই
এআইয়ে তৈরি ছবি শনাক্ত করতে ছবির মানুষের গড়ন যাচাই করা গুরুত্বপূর্ণ। সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিতে ত্বক, চুল, এবং কাপড়ের মতো সূক্ষ্ম বিষয়গুলো সঠিকভাবে ফুটে ওঠে না এবং অসামঞ্জস্য থেকে যায়। এআই ছবিতে থাকা মানুষের ত্বক কোথাও খুবই মসৃণ থাকে। আবার কোথাও এবড়োখেবড়ো থাকে। চুলের বিন্যাসেও অসামঞ্জস্য থাকে। একইভাবে ছবির ব্যক্তির নাক, কান, পা ও হাতের গড়ন ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। মুখের সঙ্গে ঠোঁটের অসামঞ্জস্য, অস্বাভাবিক আকৃতি বা অদ্ভুত অবস্থান, চোখের চারপাশ ও কানের ওপরের অংশে ত্রুটি থাকলে বুঝতে হবে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে।
ছবির বিভিন্ন উপাদান যাচাই
ছবিতে থাকা দৃশ্যের বিভিন্ন উপাদান বিস্তারিত পর্যবেক্ষণ করেও এআই ছবি চেনা যায়। এ জন্য ছবির গাছ, ফুল এবং প্রাণীর আকার ও রং স্বাভাবিক আছে কি না, তা ভালোভাবে খেয়াল করতে হবে।
আলো ও ছায়া
ছবিতে থাকা মানুষ এবং দৃশ্য যাচাই করার পর ছবির আলো ও ছায়া পরীক্ষা করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রায়ই আলো ও ছায়ার সঠিক সামঞ্জস্য বজায় রাখতে পারে না। দেখা যায়, সাধারণত ছায়া আলোর উৎসের দিকেই পড়ে এবং বস্তুর আকারের সঙ্গে মিল থাকে। একইভাবে, ছবির পেছনের দৃশ্যও ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত। যদি ছবিতে কোনো অবাস্তব বা কাল্পনিক দৃশ্য দেখা যায়, তবে সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হতে পারে।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না