editor

প্রকাশিত: 9:53 PM, August 17, 2024

এআই রোবট ফসলের আগাছা পরিষ্কার করবে

এআই রোবট ফসলের আগাছা পরিষ্কার করবে

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) নানা প্রযুক্তি নিয়ে কয়েক বছর ধরে বিভিন্ন গবেষণা চলছে। কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। এবারে বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একটি রোবট তৈরি করেছেন, যা ফসলের ক্ষতি না করে আগাছা পরিষ্কার করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রোবট বুঝতে পারে কোনটি আগাছা আর কোনটি ফসল।

ফসল চাষের ভবিষ্যৎকে আরও টেকসই করতে এআই রোবট তৈরি করেছেন বিজ্ঞানীরা। রোবটের নাম রাখা হয়েছে কনসেনট্রেটেড লাইট অটোনমাস উয়েডিং অ্যান্ড স্কাউটিং (সিএলএডাব্লিউডএস) বা ক্লস। রোবটটির একটি নমুনা নিয়ে পরীক্ষা চলছে। রোবটটি দুটি প্রধান কাজের জন্য নকশা করা হয়েছে। আগাছা বাছাই ও ফসল পর্যবেক্ষণের সক্ষমতা রয়েছে রোবটটির। মূলত এআই ও রোবোটিকসের সংমিশ্রণে এই রোবট তৈরি করা হয়েছে। মাঠে কৃষক বা অন্যান্য সরঞ্জাম যেসব জায়গায় যেতে পারে না, কিংবা যেসব কাজে কৃষকের বেশি মনোযোগ দিতে হচ্ছে, সেই কাজে বিকল্প হিসেবে এই রোবট কাজ করতে পারবে।

অনেক কৃষক ভেজা আবহাওয়া, বাতাস বা ঠান্ডার দিনে মাঠের আগাছা পরিষ্কার করতে চান না। তখন সেই কাজ এই রোবট করতে পারবে। রোবটটির নকশা করেছে আর্থ রোভার নামের একটি প্রতিষ্ঠান। আগাছা দূর করতে পেটেন্ট করা কনসেনট্রেটেড লাইট বা ঘনীভূত আলো নামের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে রোবটটি মাঠের ফসল বা মাটির ক্ষতি না করেই আগাছা বাছাই করতে পারে।

ফসলের স্বাস্থ্য নিরীক্ষা করতে রোবটটি আটটি ক্যামেরা দিয়ে কাজ করে। এআই কম্পিউটার ভিশন ব্যবহার করে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ করে রোবটটি। সেই তথ্য কৃষককে ফসলের স্বাস্থ্য ও মাটির পরিচর্যা নিতে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে সহায়তা করে। রোবটটি সৌরচালিত ব্যাটারিতে চলে। যেকোনো ধরনের ফসলের মাঠ ও আবহাওয়াতে কার্যকরভাবে কাজ করে বলে জানিয়েছে নির্মাতারা। আর্থ রোভারের ২০২৫ সালে প্রাথমিকভাবে ফসলের মাঠে গ্রাহক পর্যায়ে রোবটটি ব্যবহারের পরিকল্পনা করছে। সব ঠিক থাকলে ২০২৬ সালে বাজারে আসবে এই রোবট।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও