admin
প্রকাশিত: 4:21 PM, January 4, 2021
মোঃ আব্দুল মালিক
এক সময় বাংলাদেশ পিয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ এসব মসলা জাতীয় পণ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল। কিন্তু সরকারের যথাযথ উদ্যোগের অভাব এবং কোন কোন ক্ষেত্রে ভুল নীতির কারণে বিগত বছরগুলিতে বাংলাদেশ এসব পণ্যে আমদানি নির্ভর হয়ে পড়েছে। সিংহভাগ পিয়াজ, হলুদ, শুকনা মরিচ আমদানি হয় ভারত থেকে। রসুন ও আদা আসে চীন থেকে। তাছাড়া আদা ও অন্যান্য মসলাজাতীয় দ্রব্য প্রচুর পরিমাণে অন্যান্য দেশ থেকে আমদানি করা হয়ে থাকে। প্রয়োজনে আমদানি করে চাহিদা মেটাতে হবে এটা কোন দোষের নয়। তবে উৎপাদন করে স্বয়ংসম্পূর্ণতা অর্জন জাতীয় স্বার্থে প্রয়োজন।
বাঙ্গালির রসনা বিলাসে পিয়াজের স্থান খুবই গুরুত্বপূর্ণ। দেশীয় পিয়াজের খাদ্যমান ভালো হওয়া স্বত্ত্বেও আকার ছোট ও ভারতীয় পিয়াজের মতো সুন্দর না হওয়ায় ভোক্তারা দেশীয় পিয়াজে ততটা আগ্রহী নন। ফলে পিয়াজের বাজার চলে গেছে ভারতের দখলে। গত ১৪ সেপ্টেম্বর ভারত হঠাৎ করে পিয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। বিপাকে পড়েন বাংলাদেশ সরকার ও জনগণ। পিয়াজের দাম বেড়ে দাঁড়ায় প্রতি কেজি ১০০/১৫০/- টাকা। ২০১৯ সালেও ভারত সরকার এভাবে হঠাৎ করে পিয়াজ রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশে পিয়াজের সংকট দেখা দেয়। ২০১৯ ও ২০২০ সালের এই সংকট দেখে দেশীয় চাষীরা পিয়াজ উৎপাদনে মনযোগী হন। গতবারের তুলনায় এবার দেশীয় পিয়াজের উৎপাদন অনেক বেড়েছে। বর্তমানে দেশী পিয়াজ বাজারে আসতে শুরু করেছে। এমতাবস্থায় গত ২৮ ডিসেম্বর ভারত আবার পিয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয়। ইতোমধ্যে বাংলাদেশে ভারতীয় পিয়াজ আসতে শুরু করেছে। এই ভরা মৌসুমে ভারতীয় পিয়াজ বাজারে আসলে দেশীয় উৎপাদকরা মার খাবে, কৃষকরা ক্ষতিগ্রস্থ হবে। ফলে কৃষকরা আর পিয়াজ চাষে উৎসাহিত হবেন না। ভারত যদি তার দেশ ও জাতির স্বার্থে সংকটময় মুহূর্তে পিয়াজ রপ্তানি বন্ধ করে দিতে পারে। তাহলে বাংলাদেশের কৃষকের স্বার্থে ও পিয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য এ সময় বাংলাদেশ পিয়াজ আমদানি বন্ধ রাখতে পারবে না কেন ? এই মূহুর্তে যদি পিয়াজ আমদানি বন্ধ রাখা হয় বা আমদানিকৃত পিয়াজের ওপর টেক্স, ভ্যাট বাড়িয়ে দেওয়া হয় তাহলে দেশীয় কৃষকরা উপকৃত হবেন, প্রকারান্তরে দেশ লাভবান হবে। তাই জাতীয় স্বার্থে অবিলম্বে ভারতীয় পিয়াজ আমদানি বন্ধ করা বা টেক্স, ভ্যাট বাড়িয়ে দেওয়া উচিত। এ ব্যাপারে সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী, অর্থনীতিবিদ, ও নীতিনির্ধারকদের সু-দৃষ্টি আকর্ষণ করছি ।
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
1 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
3 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 5 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১
4 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
2 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)