editor

প্রকাশিত: 1:09 PM, October 10, 2026

একক প্রার্থী নিয়ে প্রচারণায় এগিয়ে জামায়াতের ড. নুরুল ইসলাম বাবুল

সিলেট সিটি নির্বাচন

একক প্রার্থী নিয়ে প্রচারণায় এগিয়ে জামায়াতের ড. নুরুল ইসলাম বাবুল

আগামী সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে আগাম ভোটের হাওয়া। যেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোতে মেয়র প্রার্থী বাছাই ও অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ নিয়ে নানা দ্বিধাদ্বন্দ্ব দৃশ্যমান, সেখানে সম্পূর্ণ সুসংগঠিতভাবে একক প্রার্থী নিয়ে প্রচার-প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও দক্ষ সংগঠক ড. নুরুল ইসলাম বাবুলকে মেয়র পদে একক প্রার্থী হিসেবে মাঠে নামিয়ে চমক সৃষ্টি করেছে দলটি।

সাংবাদিক বান্ধব, সুশিক্ষিত ও সর্বমহলে গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত ড. নুরুল ইসলাম বাবুলকে ঘিরে এখন সরগরম সিসিকের ৪২টি ওয়ার্ড। দলীয় কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখে তিনি প্রতিনিয়ত ছুঁয়ে যাচ্ছেন সাধারণ ভোটারদের। সিলেট মহানগর জামায়াতের সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামোর ওপর ভর করে প্রতিটি ওয়ার্ডেই ধারাবাহিকভাবে চলছে গণসংযোগ, পথসভা ও বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময়।

অন্যান্য দল যখন প্রার্থিতা চূড়ান্ত করা কিংবা মাঠ গোছাতে ব্যস্ত, তখন জামায়াত বেশ আগেভাগেই একক প্রার্থীর নাম ঘোষণা করে মাঠপর্যায়ে প্রচারণায় স্পষ্ট এক ধাপ এগিয়ে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী দৌড়ে এই প্রাথমিক সূচনা ও সুসংগঠিত প্রচার-প্রচারণা দলটিকে কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে এনে দিয়েছে। একই সাথে প্রার্থীর গণমাধ্যমবান্ধব ভাবমূর্তি ও তৃণমূল কর্মীদের সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে।

একটি পরিচ্ছন্ন, আধুনিক ও আধুনিক নাগরিক সুবিধাসম্বলিত সিলেট সিটি কর্পোরেশন গড়ার প্রতিশ্রুতি নিয়ে দিনরাত নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছেন ড. নুরুল ইসলাম বাবুল। সিসিক নির্বাচনের দিন যত ঘুনিয়ে আসছে, ৪২টি ওয়ার্ডজুড়ে তাঁর এই আগাম ও গোছানো প্রচারণা নির্বাচনী মাঠে জামায়াতের অবস্থানকে আরও দৃশ্যমান ও মজবুত করে তুলছে।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়

নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

সিলেট মহানগীর রায়নগর রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী প্রিমিয়ারলীগ-২০২৬ (RPL) সিজন-১১ এর প্লেয়ার ড্রাফট এবং ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। আসন্ন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন সভাপতি আবুল ও সম্পাদক লিমন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন সভাপতি আবুল ও সম্পাদক লিমন

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. করিম মাহমুদ

একক প্রার্থী নিয়ে প্রচারণায় এগিয়ে জামায়াতের ড. নুরুল ইসলাম বাবুল

একক প্রার্থী নিয়ে প্রচারণায় এগিয়ে জামায়াতের ড. নুরুল ইসলাম বাবুল

আগামী সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে আগাম ভোটের হাওয়া। যেখানে অন্যান্য রাজনৈতিক

শীর্ষ নেতাদের ব্যস্ততায় স্থবির সিলেট জেলা বিএনপি

শীর্ষ নেতাদের ব্যস্ততায় স্থবির সিলেট জেলা বিএনপি

শীর্ষ নেতৃত্বের অতিরিক্ত প্রশাসনিক ও রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে স্থবির হয়ে পড়েছে সিলেট জেলা বিএনপির সার্বিক রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম। জেলা

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক পদে আলোচনার শীর্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক পদে আলোচনার শীর্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সাংগঠনিকভাবে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে নতুন করে বিশেষ পুনর্গঠন কার্যক্রম শুরু