admin
প্রকাশিত: 1:08 PM, December 3, 2020
নিজাম উদ্দিন টিপু
সিলেটের প্রবীণ মুরুব্বি, শালিসি ব্যক্তিত্ব, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি আমার রক্তের সম্পর্কের কেউ না হলেও তার চেয়েও বেশী। সিলেটের যথ ন্যায়সঙ্গত আন্দোলন সংগ্রাম আছে সবকিছুতে তার অংশগ্রহণ ও অবদান রয়েছে। সর্বশেষ রায়হান হত্যাকান্ডে তার নেতৃত্বে সর্ববৃহৎ একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় সিলেট জেলা ও ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ব্যানারে। তাহার অসংখ্য আন্দোলন আছে যা সফল হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও সিলেটে তিনি মকন চেয়ারম্যান হিসেবে পরিচিত। সবসময় হাস্যোজ্জ্বল একজন মকন মিয়া। সিলেটের আওয়ামী লীগসহ অন্যান্য দলের শীর্ষস্থানীয় নেতাদের কাছে তিনি শ্রদ্ধার পাত্র। সম্প্রতি তিনি ৩ দফা অসুস্থ হয়ে পড়েন। দুবার হাসপাতালে ভর্তি ছিলেন। এইত কদিন আগে তিনি মাউন্ট অ্যাডোরা হাসপাতল থেকে ছাড়া পেয়ে বাসা গিয়েছেন। মানুষর প্রতি তার দরদ ও ভালোবাসা বার বার তাকে আবারো তার জনগণের কাছে ফিরিয়ে দেয়। আমি একজন ছোট্ট সংবাদকর্মী হিসেবে থাকে খুব কাছ থেকে দেখেছি। তার চলাফেরা, আচার-আচরণ, সবকিছুই আমাকে মুগ্ধ করে রাখে। অন্তর থেকে তার প্রতি শ্রদ্ধাবোধ চলে আসে। তার সঙ্গে সিলেটের আনাছে-কানাছে অনেক জায়াগায় গিয়েছি এবং ঘুরেছি তাকে চেনেন না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। তিনি যেদিকে যান সবাই হাত তুলে (সম্মান) ভালোবাসা প্রদান করেন। বলে ওঠে ওই যে মকন চেয়ারম্যান যাচ্ছেন।
তিনি হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মাজার ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। প্রতি বৃহস্পতিবার তিনি যান সেখানে মিলাদ পড়াতে। তার টানে অনেকে যান সেখানে মিলাদে অংশগ্রহণ করতে।
সিলেটের ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা তিনি। ব্যবসায়ীদের স্বার্থে তিনি আপোষহীন হিসেবে আবর্বিত হন। এছাড়া অসংখ্য সামাজিক সংগঠনের সঙ্গে রয়েছে তার সম্পৃক্ততা। গত মঙ্গলবার বিকেলে হঠাৎ শেখ মকন মিয়ার চেয়ারম্যানের কনিষ্ট পুত্র মাহফুজুর রহমান মুন্না ভাইয়ের ফেইসবুকে একটি স্ট্যাটাস দেখে হতকচিয়ে উঠলাম। দেখালাম একটি সামাজিক অনুষ্ঠানে তিনি বক্তৃতা প্রদান করছেন। মনে মনে বললাম, এইত সপ্তাহ আগে খানেক আগে তিনি হাসপাতালের বেডে ছিলেন ফুসফুস ও হার্টের সমস্যা নিয়ে তারপর আবার রয়েছে বাইপাস সার্জারী। মনে মনে নিজেকে প্রশ্ন করি, আসলে তিনি কীভাবে পারেন এগুলো! তিনি এখনো অসুস্থ, তবুও মানুষ ও সমাজের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত। দুআ করি আল্লাহ চাচাকে নেক হায়াত দান করুন এবং এভাবে তাকে সিলেটবাসীর পাশে থাকার সুযোগ প্রদান করেন। ফেইসবুকে মকন মিয়া চেয়ারম্যানকে নিয়ে একটি স্ট্যাটাস দিবো বলে লিখতে বসেছিলাম কিন্তু কি-বোর্ডে যখন লিখতে শুরু করলাম তখন তার সম্পর্কে লিখে আর শেষ হচ্ছে না।
লেখক : সাংবাদিক।
2 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
3 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
3 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
5 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
1 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
7 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে