editor

প্রকাশিত: 4:05 PM, September 29, 2020

একটা নষ্ট সময় যাচ্ছে: মির্জা ফখরুল

একটা নষ্ট সময় যাচ্ছে: মির্জা ফখরুল

2

দেশে ও বহির্বিশ্বের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে সমস্ত বিশ্বেই মনে হয় একটা নষ্ট সময় যাচ্ছে। কর্তৃত্ববাদিতা, অন্যের অধিকার হরণ করা, অন্যের ওপর অত্যাচার-নির্যাতন করার প্রবণতা বেড়েই চলেছে প্রতিদিন।’

7

‘রামু ট্র্যাজেডি’র আট বছর উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, ‘যারা ক্ষমতাশালী, পরাক্রমশালী, তারা নিজেদের সম্পদকে টিকিয়ে রাখার জন্য অন্যদের ওপর প্রভাব বিস্তার করেছে, রাষ্ট্রের ওপর প্রভাব বিস্তার করেছে, রাজ্যের ওপর প্রভাব বিস্তার করেছে, বিভিন্ন সম্প্রদায়ের ওপর প্রভাব বিস্তার করেছে। ঠিক একইভাবে আজকে বাংলাদেশেও একটা শক্তি জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে, মানুষের অধিকারগুলো হরণ করেছে এবং স্বাধীনতাযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়েছে।’

রামুর ঘটনার উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই এই প্রবণতা বেড়ে গেছে। দেখা যায় যে হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায় কখনো নিরাপদ বোধ করেনি, তাঁদের সম্পদ দখল করে নেওয়া হয়েছে। পাকিস্তানিরা শত্রু সম্পত্তি আইন করেছিল। সেই আইন এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, ‘এদের একটা ডাবল স্ট্যান্ডার্ড আছে। মুখে তারা সব সময় বলবে যে আমরা সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করি। অথচ তাদের নেতাদের দ্বারা, তাদের সময়েই সবচেয়ে বেশি সংখ্যালঘুর অধিকারগুলো হরণ হয়েছে, ধ্বংস করা হয়েছে।’

4

মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশে এখন কোনো গণতন্ত্র নেই, সংবিধান নেই। এককথায় এখন এটা পুরোপুরিভাবে গণতন্ত্রবিহীন একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। মানুষের কারোরই, সেটা বৌদ্ধধর্মাবলম্বী হোক, খ্রিষ্টধর্মাবলম্বী হোক, ইসলামধর্মাবলম্বী হোক—কারোরই কোনো অধিকার এখানে নেই।

7

বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে বিএনপির জাতীয় সম্মেলনে বলেছিলেন, আজকে দেশ ও জাতির জীবনে যে সংকট উপস্থিত, এই সংকট বিএনপির নয়, খালেদা জিয়ার নয়, কোনো ব্যক্তির নয়, এটা আজকে সমগ্র জাতির। এই সংকট থেকে জাতিকে উদ্ধার করতে হলে একাত্তর সালের মতো একটা জাতীয় ঐক্য সৃষ্টি করে এই ভয়াবহ দানবকে পরাজিত করে সরাতে হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

খালেদা জিয়াকে মুক্ত করাই বিএনপির একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘যিনি তাঁর সমস্ত রাজনৈতিক জীবনে গণতন্ত্রের পতাকা তুলে ধরেছেন, তাঁকে মুক্ত করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দূর করতে হবে, যাঁরা কারাগারে আছেন, তাঁদের বের করতে হবে। একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করতে হবে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুণ্ড, দীপেন দেওয়ান, অপর্ণা রায় দাশ, নিপুণ রায় চৌধুরী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী।

6

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

4 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

8 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

4 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

6 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

3 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

8 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

8 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা

1
5