editor
প্রকাশিত: 5:20 PM, September 16, 2020
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে একটি বড় গর্তে একটি মালবাহী ট্রাক দেবে গিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে ৫ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে দুপাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীবাহী বাস, মালবাহী অসংখ্য ট্রাক ও রোগীবাহী অ্যাম্বুলেন্স।
গত মঙ্গলবার ভোর ৪টা থেকে ৮টায় সিলেট-সুনামগঞ্জ সড়কে ছাতক উপজেলাধীন গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় বড় একটি সৃষ্ট গর্তে সুনামগঞ্জগামী একটি মালবাহী ট্রাক অতিক্রম করার সময় দেবে যায়। গর্তের মিনি পুকুরে দেবে যাওয়া বালু ভর্তি দুটি ট্রাকবোঝাই ছিল।
এরপর সিলেট-সুনামগঞ্জ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুপাশে আটকা পড়ে দূরপাল্লার যাত্রীবাহী বাস, মালবাহী অসংখ্য ট্রাক ও রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন। প্রায় ১০ কিলোমিটার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় মাত্র একটি গর্তের কারণে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ট্রাফিক পুলিশের এসআই নুর আলমের নেতৃতে একদল পুলিশ এবং হাইওয়ে পুলিশের ইনচার্জ আমির উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসনে কাজ শুরু করেন।
পরে হাইওয়ে পুলিশের ইনচার্জ আমির উদ্দিন সিলেট থেকে রেক্রার এনে দেবে যাওয়া ট্রাকগুলো অপসারণ করা হলে সকাল ৯টায় সড়ক যানজট মুক্ত হয়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর সড়কের উন্নয়ন কাজের নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম গাফিলতিকে দায়ী করেন।
তিনি বলেন, ‘নিয়ম-নীতি তোয়াক্কা না করে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ধীর গতিতে সড়কের আরসিসিসহ উন্নয়ন কাজ করছে। গোবিন্দগঞ্জ পয়েন্টে সৃষ্ট গর্তে যান চলাচলের অনুপযোগী সড়কের কিছু অংশের এমন দশার কারণে দুর্ঘটনাসহ গুরুত্বপূর্ণ সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।’
তিনি এ গর্তসহ সড়কের যাবতীয় কাজ টেকসই করার জন্য সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর জোর দাবি জানান।
2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
7 স্টাফ রিপোর্টার: 1 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
2 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
7 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 1 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১