admin
প্রকাশিত: 11:56 AM, November 28, 2020
শ্রীকান্ত বিশস
আমি শ্রীকান্ত। ছোট বেলায় যখন আমার খেলাধুলা নিয়ে ব্যস্থ থাকার কথা। সেখানে আমাকে বেড়ে ওঠতে হয়েছে খুব কষ্ট ও দুঃখে। জীবনের পিচঢালা পথে কখন যে কোন ‘সময়’ এসে দাঁড়ায় তা কখনো বলা যায় না। সেটি মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন। তা আমি জীবনের পরতে পরতে বুঝতে পেরেছি। আমার বাড়ি ওসমানীনগর উপজেলার লামাতাজপুর গ্রামে। ছোট বেলায় মা-বাবাকে হারাই। মা-বাবাকে হারানোর পর জীবনে নেমে আসলো আঁধার কালো অমাবস্যা। পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে নিয়ে দিন চলতে লাগলো। পরিবারের ছোট ছেলে আমি। তবুও মধ্যবিত্ত পরিবারের যে সমস্যা থাকে আর কি?
পারিবারিক নানা সমস্যার কারণে বন্ধ হয়ে গেল পড়াশোনার চ্যাপ্টার। ২০১৫ সালে চাকরির খোঁজে গ্রাম থেকে চলো আসি অচেনা শহর সিলেটে। সিলেটের অচেনা অলিগলি চক্কর দিয়ে কোনোরকম একটি চাকুরি জোটে কপালে। তা-ও হোমিও ফার্মেসীতে। আমার খুব ইচ্ছে ছিলো উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের জন্য নিজেকে বিলিয়ে দেব। কিন্তু সেই স্বপ্ন দিবাস্বপ্ন হিসেবে আমার কাছে ধরা দিলো। চাকুরিতে ঢোকার পর বলা হলো যথ দিন পড়ালেখা চালিয়ে যাবো তত দিন কোনো বেতন দেওয়া পাব না। কি-আর করব। পড়ালেখাতো চালাতে হবে। ফার্মেসীর মালিকের সঙ্গে চুক্তি অনুযায়ী পড়ালেখা চালাতে লাগলাম কিন্ত তিনি পড়ালেখার খরচ দিতেন তবে আর কোনো টাকা-পয়সা দিতেন না। এভাবে দিন চলতে লাগলো। সরাদিন চাকুরির কাজ শেষ করে রাতের বেলায় গিয়ে ক্লাশ করতাম ভোলানন্দ নৈশ উচ্চবিদ্যালয়ে । সেখানে ৬যষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেুী পর্যনÍ নিয়মিত উত্তীর্ণ হই। তরাপর নবম শ্রেণিতে ভর্তি হই সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। তখন পড়ালেখা ও চাকুরি এক সঙ্গে চালানো আমার জন্য হয়ে ওঠে কষ্টের। চাকুরিদাতা মালিক বলে দিলেন যে, হয় চাকুরি করতে হবে, নইলে চাকুরি ছেড়ে দিতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম পড়ালেখাটা চালিয়ে যাবো। আমি জানি এতে আমার এবং পরিবারের জন্য খুব কঠিন একটি সিদ্ধান্ত ছিলো। আমি চাকুরি ছেড়ে অসহায় হয়ে পড়লাম।
অচেনা সিলেটে কোনো আত্নীয়-স্বজন না থাকায় আরো অসহায় হয়ে পড়ি। জীবনে নেমে আসে অন্ধকার। তবুও আমি হাল ছেড়ে দেই নি। কারণ আমাকে পড়ালেখাটা চালিয়ে যেতে হবে। এই অবস্থায় আমার থাকা-খাওয়া ও পড়ালেখা কোনো কিছুর খরচ যখন চালানো সম্ভব হচ্ছিল না। তখন খরচ চালাতে শুরু করি ফার্মেসিতে (শর্ট ঔষধ) মাল বিক্রি করা। এভাবে আমি পড়ালেখা ও নিজের খরচ পাশাপাশি পরিবারকেও একটা সময় সাহায্য করতে থাকি। জীবন সংগ্রামে আমি নির্ভীক হয়ে কাজ করে গিয়েছি। এজন্য আমার কারো কাছে হাত পাততে হয়নি। কঠোর পরিশ্রম ও অধ্যাবস্যায় আমাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করেছে।
কঠোর পরিশ্রম আমার কাছে জিয়ন কাটি হিসেবে কাজ করেছে। সৎ পথে থেকে কাজ করে গেলে আপনি আপনার নিজের অভিষ্ট লক্ষ্য অবশ্যই পৌঁছাকে পারবেন। আমিও আমার কঠোর পরিশ্রম ও সংগ্রামের মাধ্যমে খুঁজে নিতে চাই আমার স্বপ্নকে। এখনো আমার পড়ালেখা চলছে এবং চাকুরিও করছি। ‘আমি আমার স্বপ্নকে আকড়ে ধওে বেঁছে আছি’। কারণ স্বপ্নটাকে বাস্তাবে পূরণ করতে আমাকে পৌঁছাতে হবে যে, আমার সেই লক্ষে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে