editor
প্রকাশিত: 9:25 PM, November 15, 2020
অনলাইন ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। আজ সন্ধ্যায় রাজারবাগ পুলিশ হাসপাতালের ল্যাব থেকে পাওয়া রিপোর্টে তাদের করোনা নেগেটিভ সনদ দেওয়া হয়েছে।
এর আগের দিন শনিবার রাতে তারা দু’জনই করোনা আক্রান্ত বলে রিপোর্ট দেয় আইইডিসিসিঅর। এর পর তারা দু’জনই নিজ বাস ভবনে আইসোলেশনে চলে যান। আর আজ সন্ধ্যায় করোনা নেগেটিভ রিপোর্ট পান তারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, রবিবার গণভবনে প্রধানমন্ত্রীর কোস্ট গার্ডের জাহাজ উদ্বোধনের কথা ছিল। ওই অনুষ্ঠানে থাকার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীনের। প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে যাওয়ার ২৪ ঘণ্টা আগে কভিড-১৯ টেস্ট করাতে হয়। তাই কোনো উপসর্গ না থাকার পরও দুজনেরই টেস্ট করা হয় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর)। শনিবার সকালে নমুনা দেওয়া হয়েছিল। শনিবার রাতে ফল পজিটিভ আসে। আর সে জন্য দুজনের কেউই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নেননি।
তিনি আরো বলেন, করোনার বিষয়টি অধিকতর নিশ্চিত হওয়ার জন্য রাজারবাগে পুলিশের হাসপাতালে আবার দুজনের নমুনা দেওয়া হয়। আজ সন্ধ্যার দিকে রিপোর্ট পাওয়া যায় তাদের দু’জনেরই করোনা নেগেটিভ। তাঁরা দু’জনই সুস্থ আছেন বলেও নিশ্চিত করেন শরীফ মাহমুদ অপু।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন