editor
প্রকাশিত: 1:20 PM, February 21, 2026
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নামে জনতার ঢল।
রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় একুশের আনুষ্ঠানিকতা। গভীর রাত থেকেই ফুল হাতে শহীদ মিনারমুখী হন নানা শ্রেণি-পেশার মানুষ
শুক্রবার রাত ১০টার পর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ভিড় বাড়তে থাকে। রাত ১২টা ১ মিনিটে প্রথমে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নেতৃত্বে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ সিলেট।
এরপর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পাশাপাশি শিল্প ও বাণিজ্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
এছাড়া বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, সিলেট জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “ভাষা দিবস আমাদের জাতীয় জীবনের অনন্য এক দিন। মাতৃভাষার চর্চা ও মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।”
দিবসটি উপলক্ষে সকাল ৮টায় সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে প্রভাতফেরি আয়োজন করা হয়েছে। নগরের রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়াম থেকে শুরু হয়ে প্রভাতফেরি এসে মিলিত হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নগরের চৌহাট্টা এলাকায় শহীদ মিনারের সামনে আঁকা হয়েছে বর্ণিল আলপনা, যা একুশের আবহকে আরও গাঢ় করেছে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে শহীদ হন। তাঁদের আত্মত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে।
সেই থেকে বিশ্বজুড়ে দিবসটি ভাষার মর্যাদা ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার অঙ্গীকার নিয়ে পালিত হয়ে আসছে।
7 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
6 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
5 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
3 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
1 স্টাফ রিপোর্টার: 4 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
5 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের