editor
প্রকাশিত: 10:51 AM, September 14, 2026
একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক সুবিধা একধাপ এগিয়ে নিতে এখন মাঠে রয়েছে তিনটি পৃথক সংস্থা সিলেট সিটি করপোরেশন, নবগঠিত সিলেট ওয়াসা বোর্ড এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। কাকতালীয়ভাবে এই তিন সংস্থারই নেতৃত্বে রয়েছেন বিএনপির তিন প্রভাবশালী নেতা, যাঁদের ওপর সরকার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত করেছে।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসকের দায়িত্ব নেন জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এরপর জুনের মাঝামাঝি সময়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান নিযুক্ত হন নগর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। আর আগস্টের শুরুতে সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পান বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
পুরনো প্রতিষ্ঠান হলেও সিসিককে নতুন ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন প্রশাসক কাইয়ুম চৌধুরী। বর্ধিত ১৫টি ওয়ার্ডসহ মোট ৪২টি ওয়ার্ডের জন্য নতুন করে মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। কাইয়ুম চৌধুরী দায়িত্ব নেওয়ার পর সিলেটে আসেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। সে সময় তিনি সুরমা নদীর তীর সংরক্ষণ ও নগর উন্নয়নে প্রায় ৪ হাজার কোটি টাকার বিভিন্ন কাজের উদ্বোধন করেন। পাশাপাশি, সাবেক মেয়র ও বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর মেয়াদের দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখায় দীর্ঘ আড়াই যুগ পর এবার বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতার কবলে পড়তে হয়নি। নাগিক সেবা বাড়াতে পুরো সিসিককে ৫টি জোনে বিভক্ত করার প্রক্রিয়াও চলছে।
পাঁচবারের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হওয়ায় তাঁর পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন। নগরের ধোপাদীঘিরপাড়ে সিউকের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিকভাবে ভবন নির্মাণের অনুমোদনসহ দাপ্তরিক কাজ শুরু হতে যাচ্ছে দ্রুতই।
গণবিজ্ঞপ্তি জারি করে প্রকৌশলী তালিকাভুক্তির কাজ শুরু করেছেন তিনি। কয়েস লোদী জানান, প্রাথমিক হোমওয়ার্ক শেষ। প্রথম ধাপে পুরো সিলেট নগরীকে পরিকল্পিত নগরায়ণের আওতায় আনা তাঁর প্রধান লক্ষ্য। নগরীর কাজ গুছিয়ে আনার পর পর্যায়ক্রমে সিউকের উন্নয়নের পরিধি গ্রামীণ অঞ্চলেও ছড়িয়ে দেওয়া হবে।
বিগত সরকারের আমলে কাগজ-কলমে গঠন করা হলেও এতদিন সিলেট ওয়াসা বোর্ডের কোনো দৃশ্যমান কার্যক্রম ছিল না। প্রায় ১০ লাখ জনসংখ্যার এই মেগাসিটিতে বিশুদ্ধ পানির ঘাটতি নিত্যদিনের। অর্ধেকের বেশি নগরে এখনো পানীয় জল পৌঁছায়নি, বিশেষ করে দক্ষিণ সুরমা অংশে সংকট তীব্র। সিটি করপোরেশন এতদিন পানির ব্যবস্থা সামলাতে গিয়ে তীব্র অর্থ, লাইন ও জনবল সংকটে ভুগেছে।
ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী পদটি গ্রহণ করেই বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। বর্তমানে সংস্থাটির জন্য অস্থায়ী কার্যালয় খোঁজা হচ্ছে। কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু করতে আরও কয়েক মাস লাগতে পারে জানিয়ে মিফতাহ সিদ্দিকী বলেন, মানুষের জন্য রাজনীতি করি। সাময়িক সংকট ও চ্যালেঞ্জ হাসিমুখে বরণ করে দ্রুত নাগরিক দুর্ভোগ কমাতে চাই।
তিন সংস্থার এমন সমন্বিত পদক্ষেপে সিলেটের নাগরিক সুবিধা বৃদ্ধি ও একটি পরিকল্পিত আধুনিক নগরায়ণ বাস্তবায়নে আশার আলো দেখছেন সিলেটবাসী।
2 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক
6 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে
4 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ
3 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের
6 সরকারি অর্থায়নে নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান তৈরির লক্ষ্যে পরিচালিত সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি, হাজিরা, ভাতা বিতরণ
1 আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনীতিতে টানাপোড়েন সৃষ্টি
2 সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরে আনন্দ ভ্রমণ
7 জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম