editor
প্রকাশিত: 3:19 PM, November 8, 2020
অনলাইন ডেস্ক
‘প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। একটি সুস্থ জাতি গঠনের মূলে থাকে সে জাতির স্বাস্থ্য সুরক্ষা। আমরা আগামী এক বছরের মধ্যে নগরের শতভাগ শিশুকে টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আনতে চাই।’
আজ রবিবার (৮ নভেম্বর) সকালে নগর ভবনে ডিএসসিসির নবগঠিত ৫ অঞ্চলের ১৮টি ওয়ার্ডের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মেয়র তাপস বলেন, ‘অনেকেই হয়তো জানে না কোথায় টিকা দেওয়া হয়, এজন্য প্রতিটি নাগরিকের বাসায় আপনারা যাবেন। তাদের নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে পাঠাতে উৎসাহিত করুন, যাতে এ কর্মসূচির বাইরে কোনো সন্তান না থাকে। প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা আগামী এক বছরের মধ্যে নগরের শতভাগ শিশুকে টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আনতে চাই।’
মেয়র বলেন, এ নগরের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব, আমরা সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। একটি সুস্থ জাতি গঠনের মূলে থাকে সে জাতির স্বাস্থ্য সুরক্ষা। কিন্তু সুস্থ, সবল, সুনাগরিক তৈরির অন্তরায় রোগ। বর্তমান সরকার প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। সরকার প্রধান শেখ হাসিনার এ পদক্ষেপের ফলে দেশের ৭৫ শতাংশ বিভিন্ন রোগ কমে এসেছে। সরকারের দৃঢ় পদক্ষেপের ফলে সরকার প্রধান পোলিও পুরস্কারসহ ভ্যাকসিন হিরোর উপাধি পেয়েছেন।
লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান, ইউনিসেফের চিফ অব হেলথ মায়া ব্যানতেনেন্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. বালেন্দা সিং চাওলাসহ দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা এসময় উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন