editor

প্রকাশিত: 4:12 PM, January 9, 2021

এক বছর পর সাতক্ষীরা জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি

এক বছর পর সাতক্ষীরা জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি

অনলাইন ডেস্ক:

এক বছর পর সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও ৩৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। ৮ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কমিটির অনুমোদন দেন।

এর আগে ২০১৯ সালে সাতক্ষীরা শহীদ আবদুল রাজ্জাক পার্কে অনুষ্ঠিত ত্রি-কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে পুনরায় মুনসুর আহমেদকে সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কাউন্সিলের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান তাঁদের নাম ঘোষণা করে তাঁদের তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেন।

দীর্ঘ এক বছর পর গত সপ্তাহে তাঁরা কেন্দ্রে পূর্ণাঙ্গ কমিটি জমা দেন।সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ বলেন, ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে ৩৯ জন সম্পাদকীয় পদ ও ৩৬ জন নির্বাহী সদস্য রয়েছেন। এ ছাড়া কমিটিতে ৩৫ জনের উপদেষ্টা পরিষদ রাখা হয়েছে। কমিটির সভাপতি মুনসুর আহমেদ, সহসভাপতি যথাক্রমে এ কে ফজলুল হক, বি এম নজরুল ইসলাম, মীর মোস্তাক আহমেদ, কাজী এরতেজা হাসান, মো. শহিদুল ইসলাম, অধ্যক্ষ আবু আহমেদ, মুক্তিযোদ্ধা শেখ শাফী আহমেদ, মো. আছাদুল হক, মাস্টার নীলকণ্ঠ সোম, শেখ সাহিদ উদ্দী ও সাহানা মহিদ।

সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক যথাক্রমে সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আসাদুজ্জামান ও আ হ ম তারেক উদ্দীন।আইন সম্পাদক ওসমান গণি, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক মুনছুর আহমেদ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আফসার আহমেদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, ধর্মবিষয়ক সম্পাদক আরাফাত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনিত কুমার মুখার্জি, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক গাজী আনিসুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জি এম ফাত্তাহ, মহিলাবিষয়ক সম্পাদক শিমুন শামস্, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ আবদুল কাদের, শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক লাইলা পারভীন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ, শ্রমবিষয়ক সম্পাদক সরদার মুজিব, সংস্কৃতিবিষয়ক সম্পাদক শামীমা পারভীন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক জি এম শফিউল আযম, মো. আতাউর রহমান, কাজী আখতার হোসেন, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয় নিশ্চিত করে বলেন, তাঁরা তিন মাসের মধ্যে কমিটি দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু নানা প্রতিবন্ধকতায় বিশেষ করে মার্চ থেকে করোনার সংক্রমণ শুরু হলে কাজটি পিছিয়ে যায়। করোনায় তিনি ও জেলা কমিটির সভাপতি ছাড়াও কয়েকজন নেতা-কর্মীর করোনা শনাক্ত হয়। পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি করোনায় মারা যান। আম্পানে জেলায় ব্যাপক ক্ষতি হয়। সব মিলিয়ে যথাসময়ে কমিটি করা যায়নি।

 

S/H-(Rabbi-4)

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন