editor
প্রকাশিত: 11:32 AM, August 16, 2024
উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তার যেখান দিয়ে গেছে, সেখানে ঢুকে পড়েছিল একটি সাপ। হেলেদুলে এগিয়ে যাওয়ার সময় সেটির শরীর ট্রান্সফরমারে লাগতেই বিকট শব্দ। সঙ্গে সঙ্গে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ১১ হাজার ৭০০ গ্রাহক।
গত শনিবার রাতে বৈদ্যুতিক গোলযোগের ওই ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা অন্ধকারে ডুবে ছিল ভার্জিনিয়া নগরের নিউপোর্ট নিউজের মধ্যাঞ্চল, কিলন ক্রিকের একাংশ, ক্রিস্টোফার নিউপোর্ট ইউনিভার্সিটিসহ আরও কিছু এলাকা।
ডমিনিয়ন এনার্জির কর্মকর্তারা জানান, একটি সাপের কারণে ওই গোলযোগ হয়েছে। উচ্চ ভোল্টেজযুক্ত তার যে পথে গেছে, সাপটি সেখানে ঢুকে যায় এবং একটি ট্রান্সফরমারের সংস্পর্শে চলে আসে। কর্মীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় সাড়ে ১০টার দিকে সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ ফিরে আসে।
এমন কাণ্ডের জন্য দায়ী সাপটি কোন জাতের ছিল, তা অবশ্য জানা যায়নি।
পিপল ম্যাগাজিন জানায়, এ বছরের মে মাসে নাশভিলেও একই কারণে অনেক গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। সেবার গোলযোগের জন্য দায়ী ছিল চারটি সাপ। মাসজুড়ে কয়েকটি সাপ ফ্রাঙ্কলিনের হেনপেক সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রপাতি ও উচ্চ ভোল্টেজযুক্ত তার যে পথে গেছে, সেগুলোয় ঢুকে পড়েছিল।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন