editor
প্রকাশিত: 2:37 PM, October 3, 2021
আন্তর্জাতিক ডেস্ক :: দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা আসনের উপ-নির্বাচনের ফল গণনা চলছে। দ্বাদশ রাউন্ড শেষে ৩৪ হাজার ৯৭০ ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাউন্ডে তিনি ভোট পেয়েছেন ৪৮ হাজার ৮১৩টি। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা পেয়েছেন ১৩ হাজার ৮৪৩ ভোট। মোট ২১ রাউন্ড গণনা হবে। এর পরই ফল প্রকাশ।
রোববার (৩ অক্টোবর) ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, কালীঘাটে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। প্রচুর কর্মী সমর্থক ভিড় জমিয়েছেন। ঢাক-ঢোল বাজিয়ে উচ্ছ্বাসে মেতেছেন তারা। চলছে আবির খেলা, বাজি ফাটানো। কর্মী, সমর্থকদের সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। ভবানীপুরসহ রাজ্যের অন্য প্রান্তের চিত্রও একই রকম।
যত গণনা এগোচ্ছে প্রতিদ্বন্দ্বীদের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের ব্যবধান ততই বাড়ছে। সবে দ্বাদশ রাউন্ড শেষ হয়েছে। তাতেই ৩৪ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। মন্ত্রী ফিরহাদ হাকিম বার বারই বলেছেন ভবানীপুরে মমতা ৫০-৮০ হাজার ভোটে জিতবেন।
আজ সকালেও একই দাবি করে তিনি বলেন, ‘বিজেপি’র ঘোষণা করে দেওয়া উচিত ছিল যে, আমরা এই লড়াইয়ে আর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের মানুষের হৃদয়ে রয়েছেন। যত গণনা বাড়বে ফল কোথায় গিয়ে দাঁড়ায় দেখতে পারবেন। ৫০-৮০ হাজারে ভোটের ব্যবধানে জিতবেন মমতা।’
ডিএসএস / ৩ অক্টোবর ২০২১ / আল-আমিন
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন