editor

প্রকাশিত: 6:17 PM, October 7, 2025

এডভোকেট আসাদ ছিলেন আইন অঙ্গনের একজন সৎ, নির্ভীক ও নীতিবান আইনজীবী : কর কমিশনার

এডভোকেট আসাদ ছিলেন আইন অঙ্গনের একজন সৎ, নির্ভীক ও নীতিবান আইনজীবী : কর কমিশনার

সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট মোহাম্মদ আসাদ আহমদ চৌধুরীর মৃত্যুতে (৭ অক্টোবর) মঙ্গলবার দুপুরে মেন্দিবাগস্থ বার হলে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপ কর কমিশনার গোলাম কিবরিয়া, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন এর সহ সভাপতি এডভোকেট মো. আবুল ফজল।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক (১) এডভোকেট অজিত কুমার রায়ের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী আ স ম মুবিনুল হক শাহীন। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান শিপু।

শোক সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি এডভোকেট মো. শফিকুল ইসলাম, সাবেক সভাপতি আবু মোহাম্মদ আসাদ এডভোকেট, সিনিয়র আয়কর আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল হক, সমিতির সাবেক সভাপতি এম শফিকুর রহমান, এম ই এম ইকবালুর রহমান, মৃত্যুঞ্জয় ধর ভোলা এডভোকেট, সমিতির সিনিয়র সদস্য হাসনু চৌধুরী, সমর বিজয় শী শেখর এডভোকেট, আব্দুল আলীম পাঠান এডভোকেট, আয়কর আইনজীবী মো. আলী খোকন, বিধুভূষণ ভট্টাচার্য্য, ইকবাল আহমদ চৌধুরী, এডভোকেট মো. আজিজুর রহমান, আয়কর আইনজীবী সদরুল হাসান চৌধুরী, কামাল আহমদ, বাহাউদ্দিন বাহার, মখলিছুর রহমান, এটিএম সরোয়ার, শাবানা ইসলাম এডভোকেট, প্রয়াত আসাদ আহমদ চৌধুরীর পিতা মো. ফেরদৌস চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা বলেন, এডভোকেট মোহাম্মদ আসাদ আহমদ চৌধুরী ছিলেন আইন অঙ্গনের একজন সৎ, নির্ভীক ও নীতিবান আইনজীবী। সমাজসেবামূলক কর্মকাণ্ডে তার অবদান ছিল অনন্য। পেশাগত জীবনে তিনি ন্যায়বিচারের পক্ষে আপসহীন থেকে মানুষের অধিকার রক্ষায় কাজ করেছেন।

তিনি আরো বলেন, তিনি শুধু একজন দক্ষ আইনজীবীই নন, ছিলেন একজন সমাজ সচেতন মানুষ, যিনি সবসময় ন্যায় ও আদর্শের পথে চলতেন। তাঁর মৃত্যুতে সিলেট কর আইনজীবী সমিতি ও আইন অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। বক্তারা প্রয়াত আসাদ আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সবশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন কর ভবন মসজিদের ইমাম মাওলানা মোবারক হোসেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন