editor
প্রকাশিত: 5:10 PM, February 18, 2022
এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর ২০২২ বর্ষের গভর্নর এপেক্সিয়ান মোঃ বাবুল মিয়া যুক্তরাজ্যে গমন করায় এপেক্স বাংলাদেশের গঠনতন্ত্র অনুযায়ী সদ্য অতীত জেলা-৪ গভর্নর এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদ ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
উল্লেখ এপেক্সিয়ান শাহেদ ২০২০, ২০২১ বর্ষে এপেক্স বাংলাদেশ জেলা- ৪ এর গভর্নর হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে বিগত ১৩-১৪ জানুয়ারী বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত ৪৫তম জাতীয় সম্মেলনে এপেক্স বাংলাদেশের বেষ্ট বোর্ড মেম্বার নির্বাচিত হন। তিনি এপেক্স ক্লাব অব গ্রীন হিলস্ এর সদস্য পদ নিয়ে এপেক্স বাংলাদেশের একজন সক্রিয় সদস্য হিসেবে কর্যক্রম শুরু করেন। পরবর্তীতে ২০১৫ সালে এপেক্স ক্লাব গ্রীন হিলসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এপেক্সিয়ান শাহেদ ২০১৭ সালে এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর সেক্রেটারী হিসেবে সফলতার সহিত কর্মবর্ষ সম্পন্ন করেন যার ফলশ্রুতিতে তিনি ঐ বছর জেলা-৪ এর বেষ্ট এপেক্সিয়ান নির্বাচিত হন। তিনি জেলা-৪ তথা এপেক্স বাংলাদেশের সকল এপেক্সিয়ানদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এবং সেই সাথে এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতির থীম এর সফল বাস্তবায়নের জন্যে সবাইকে এক সাথে কাজ করে যাওয়ার অনুরোধ জানান এবং জেলা-৪ গভর্নর সফরকালীন সময়ে জেলার সকল ক্লাবের যে কোন সাংগঠনিক কাজে অংশগ্রহণ করার অনুরোধ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
4 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
3 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
1 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং গোয়াইনঘাট
7 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে