editor
প্রকাশিত: 9:14 PM, December 21, 2025
ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন জেলায় নারীর ক্ষমতায়ন, জীবনমান উন্নয়ন, দুর্যোগকালীন মানবিক সহায়তা এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এফআইভিডিবির বাস্তবায়নে এবং ইউনাইটেড ডেমোক্রেসি ফান্ড (ইউএনডিইএফ)-এর অর্থায়নে “পরিবর্তিত জলবায়ুর সাথে বস্তিবাসীর অভিযোজন” শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন ও তাদের কার্যক্রম নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা। প্রকল্পের কোয়ালিটি এস্যুরেন্স অফিসার তাসমিয়া তাহসিনা চৌধুরী সভার সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রকল্প সমন্বয়কারী আবুবকর শিকদার এবং গীতা পাঠ করেন প্রীতিস দাস।
সভায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী আবুবকর শিকদার। তিনি প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত অর্জিত সাফল্য তুলে ধরেন এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে তরুণ নেতৃত্ব তৈরি হবে এবং দুর্যোগকালীন সময়ে তাদের সম্মুখ সারিতে রেখে বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করা যাবে। প্রকল্পের কার্যক্রমের সাথে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম ওতপ্রোতভাবে জড়িত। মুক্ত আলোচনায় কমিটির সদস্যরা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে বন্যাকালে আশ্রয়কেন্দ্রের সংকট, নিরাপদ পানির অভাব ও শিশু খাদ্য সংকটের বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচিত হয়। কমিটির সদস্য সচিব প্রীতিস দাস বলেন, প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে ওয়ার্ডের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর হুমায়ূন কবীর শাহীন বলেন, পরিবর্তিত জলবায়ুর প্রভাবে এলাকায় বন্যা ও জলাবদ্ধতা বেড়েছে। নৌকার অভাবে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। এসব ক্ষেত্রে প্রকল্পের সহযোগিতা কামনা করেন তিনি।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানা বলেন, যুবক-যুবতীদের জলবায়ু অভিযোজন ও নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ দেওয়া হলে তাদের বিভিন্ন সামাজিক ও দুর্যোগকালীন কার্যক্রমে কাজে লাগানো সম্ভব হবে। এজন্য একটি সঠিক ডাটাবেজ তৈরি করা জরুরি। তিনি অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের প্রস্তাব দেন এবং ফায়ার ব্রিগেড সিলেটের সঙ্গে সমন্বয়ের আশ্বাস প্রদান করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন- মোঃ রায়হান উদ্দিন, ঈমাম ও খতিব, তেরতন জামে মসজিদ, রাবেয়া আক্তার, নগর স্বাস্থ্য কেন্দ্র তেররতন উপশহর, সিলেট। মাহফুজ আহমদ, মহবুব আহমদ, বাবু আহমদ, বিলাশ দেব, রাফি আহমদ শুভ, আব্দুস সামাদ, আব্দুল্লাহ, অনিক আহমদ হৃদয়, রিমা আক্তার, অরুনা আক্তার, মনু, রিনা আক্তার সদস্য ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ইমরান হোসাইন, ফজলে রাব্বি, সমাজ কর্ম বিভাগ, শাবিপ্রবি ও রাজিয়া বেগম এফআইভিডিবি।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়