admin
প্রকাশিত: 1:00 PM, October 17, 2025
এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট কমার্স কলেজের শতভাগ সাফল্য অর্জন করেছে। ফল প্রকাশের পর কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে ব্যবসায় বিভাগে ৯৪.৮৭ ভাগ, বিজ্ঞান বিভাগে ৭৪.০৭ ভাগ ও বিএমটিতে ৮৬.১১ ভাগে শিক্ষার্থীরা পাস করে। এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। কলেজে ফলাফল ঘোষণাকালে মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান পরীক্ষার সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ মোঃ হারুন মিয়া, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অসীম কুমার রায়, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শাহিমা খানম হ্যাপী, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক সজীব দত্ত, বাংলা বিভাগের প্রভাষক পরশমনি দেব, প্রভাষক আবু সাঈদ, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপননের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সাম্মিনা জান্নাত চৌধুরী সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের