editor

প্রকাশিত: 9:32 AM, September 23, 2020

এবার ৬১ হাজার ৪’শ ১৭ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা সিসিকের

এবার ৬১ হাজার ৪’শ ১৭ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা সিসিকের

3

নিজস্ব প্রতিবেদক

3

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে সিটি করপোরেশন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে নগর ভবনের সম্মেলন কক্ষে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামের পরিচালনায় এই অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী বলেন, করোনা পরিস্থিতিতে কোন শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সেজন্য স্বাস্থ্যবিধি অনুসরণ করে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় স্বাস্থ্য সেবাকর্মী, স্বেচ্ছাসেবক ও অভিবাবকদের প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধও জানান তিনি।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিসিকের শিক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর তারেক উদ্দিন তাজ ও স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ হাবিবুর রহমান।
সিলেট সিভিল সার্জন কার্যালয়ের মেডিকের অফিসার ডা. স্বপ্নীল সৌরভ রায় করোনাকালীন এই বিশেষ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ সফলভাবে সম্পন্ন করতে করণীয় শীর্ষক মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন। সভায় সরকারী বিভিন্ন দপ্তর ও শাখা সহ দেশি বিদেশি বেসরকারী সংস্থা সমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবার করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় এবার দুই সপ্তাহ ধরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
সিলেট সিটি করপোরেশনে দুই সপ্তাহ ব্যাপি এই ক্যাম্পেইন শুরু হবে ৪ অক্টোবর থেকে। সিলেট সিটি করপোরেশনের স্থায়ী এবং অস্থায়ী ইপিআই কেন্দ্র্র সমূহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এতে শূন্য থেকে ৫ বছর বয়সের শিশুদের ভিটামিট ‘এ’ খাওয়ানো হবে। এবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬১ হাজার ৪’শ ১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিসিক।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

3 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

1 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

1 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
2