editor
প্রকাশিত: 12:24 PM, August 22, 2026
পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাতে নগরীর আম্বরখানায় সাবেক ছাত্র ও শিক্ষক বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্র বিশিষ্ট সাংবাদিক ও ব্যাংকার রাজু আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কারো একক সম্পত্তি হতে পারে না। এই প্রতিষ্ঠান এই এলাকার একটি আলোকবর্তিকা। আর কোনো অদক্ষ এবং অথর্ব ব্যক্তি পিয়াইনগুল হাইস্কুল কে কুক্ষিগত করে রাখতে পারবে না। তারা বলেন, বছরের পর বছর স্কুলের ফলাফল বিপর্যয় মেনে নেওয়া যায় না। স্কুল কোনো ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠান নয়। অযোগ্য বা অশিক্ষিত কোনো ব্যক্তির কবলে পড়লে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়। এটা আর চলতে দেওয়া যাবে না।
সভায় সর্বসম্মতিক্রমে স্কুলের ১৯৮৫ ব্যাচের ছাত্র রুহুল আমিন কে আহ্বায়ক ও ১৯৯৩ ব্যাচের ছাত্র আব্দুল হান্নানকে যুগ্ম আহবায়ক এবং ২০০৩ ব্যাচের ছাত্র ফয়েজ আহমদকে সদস্য সচিব করে ১৯ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সদস্য- আব্দুর রশিদ (১৯৮৮ ব্যাচ),আমিনুর রশিদ শামিম (১৯৯০ ব্যাচ), রাজু আহমদ (১৯৯১ ব্যাচ), জিল্লুর রহমান (১৯৯২ ব্যাচ), সিরাজ উদ্দিন (১৯৯২ ব্যাচ), জসিম উদ্দিন (১৯৯২ ব্যাচ), ফারুক আহমদ শিপন (১৯৯৩ ব্যাচ), এস এম বুরহান উদ্দীন (১৯৯৩ ব্যাচ), মাহবুবুর রহমান মানিক (১৯৯৩ ব্যাচ), মাহবুবুর রহমান রিপন (১৯৯৪ ব্যাচ), ফরিদ আহমদ (১৯৯৫ ব্যাচ), মিসবাহ আহমদ (১৯৯৯ ব্যাচ), আইয়ুব আলী (১৯৯৯ ব্যাচ), আব্দুল হক (১৯৯৯ ব্যাচ), আফাজ উদ্দিন (২০০৯ ব্যাচ), মাহবুব উদ্দিন সানি (২০০৯ ব্যাচ)।-বিজ্ঞপ্তি
8 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
1 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 4 শুক্রবার (২১
3 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল