editor
প্রকাশিত: 11:17 AM, September 29, 2020
দৈনিক সিলেটের সময়:-
এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, চট্রগ্রামের আদিবাসী নারী ধর্ষণের ঘটনায় ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আশ্রয় প্রশ্রয় দাতাদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি কার্যকরের দাবিতে গতকাল সোমবার সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তাবায়ন সংস্থা, সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সংগঠনের সহসাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ জগলুর পরিচালান ও সংগঠনের সিনিয়র সহসভাপতি হাসান আহমদের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, লোকমান আহমদ, রুহেল আহমদ, সাবেক ছাত্রনেতা এমদাদুল হক স্বপন, ডা. রানা, মাসুম হোসাইন, রায়হান আহমদ, এম. এহসান রুবেল।
বক্তারা বলেন, পূণ্যভূমি সিলেটের পবিত্র মাটিকে যারা অপবিত্র করেছে তাদেরকে দ্রুত আইনে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন তারা যেন আইনের কোনো ফাঁক দিয়ে বের হতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি তারা প্রশাসনের প্রতি বাকী ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতারেরের জোর দাবী জানান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, আজমান আহমদ, মোস্তাফিজ সামি, তানভীর আহমদ, মুরাদ আহমদ, মইদুল চৌধুরী, হাফিজ আহমদ মাসুম, নুর মোহাম্মদ, জাবেদ আহমদ, জুনেদ খান, শাহান আহমদ, ময়নুল আহমদ, জাহাঙ্গীর, নাজিম উদ্দিন প্রমুখ।
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
3 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
1 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
8 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
6 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
4 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
2 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
7 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে