editor
প্রকাশিত: 3:08 PM, July 19, 2026
গুমের শিকার বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এবং তাঁর গাড়িচালক আনছার আলীর সন্ধান ও অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার কামনায় সিলেটে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বাদ মাগরিব বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রভাষক মোনায়েম খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম ইলিয়াস আলীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি তাঁর পিতা এম ইলিয়াস আলীসহ গুমের শিকার সকল নেতাকর্মীকে অবিলম্বে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, শামীম আহমদ, আসাদুজ্জামান নূর আসাদ ও কাওছার খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন মেম্বার, যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সেবুল মিয়া, মেয়র পদপ্রার্থী মুমিন খান মুন্না, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোবাশ্বির আলী, অর্থ সম্পাদক আব্দুল মান্নান রিপন, সমবায়বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ রিপন এবং বিএনপি নেতা জালাল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম আহমদ মারুফ, সাধারণ সম্পাদক জিলুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সামছুল ইসলাম, সাইদুর রহমান রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা আব্দুল হান্নান বাবুল, ফারুক আহমদ, ইসলাম উদ্দিন, সাইদুল ইসলাম, মিজান আহমদ, মহিলা দল নেত্রী নাজমা বেগম, বিলকিস আক্তার ও রিমা বেগম, উপজেলা ছাত্রদল নেতা আব্দুর রহমান ও সুজেল আহমদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনছার আলীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সন্ধান কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মাহমুদ আহমদ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে