editor
প্রকাশিত: 11:19 AM, September 30, 2020
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদে ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন (ঐজগঙ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের কার্যনির্বাহী সদস্য কামরান তালুকদার এর সঞ্চালনায় ও সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মো. আরিফুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. হানিফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, কার্যনির্বাহী সদস্য ফরহাদ আহমদ মাসুম, মো. আবুল হারিস।
সিলেট জেলা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক প্রীতি কুসুম মিত্র, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক শাহেদ আহমদ বাদশা, অফিস সম্পাদক রহিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য আরিফ হোসেন, মোহাম্মদ লায়েজ আহমদ, মো. সাহেদ, মো. কামাল হোসেন, তৃণমূল নারী উদ্যোক্তা মোছা. সুলতানা লিসা প্রমুখ।
উক্ত মানববন্ধনে সভাপতির বক্তব্যে মো. আরিফুর রহমান বলেন, শাহজালাল (রঃ), শাহপরাণ (রঃ) এর পুন্যভূমি যারা কলঙ্কিত করেছে, সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজের ১২৮ বছরের ঐতিহ্য যারা কলঙ্কিত করেছে, তাদের কে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান। ইতিমধ্যে ধর্ষকদের কে গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি। সিলেট কোর্টে ধর্ষণকারীদের পক্ষে কোন আইনজীবী না দাড়ানোতে, সিলেট আইনজীবী সমিতির সকল সদস্যদের কে অভিনন্দন জানান।
5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: 4 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 2 শুক্রবার (২১