editor

প্রকাশিত: 11:22 AM, September 5, 2020

এলাকাবাসীর সংবাদ সম্মেলন: টুকেরগাঁও ও গৌরিপুর গ্রামকে সিটি করপোরেশনে অন্তুর্ভুক্তির দাবি

এলাকাবাসীর সংবাদ সম্মেলন: টুকেরগাঁও ও গৌরিপুর গ্রামকে সিটি করপোরেশনে অন্তুর্ভুক্তির দাবি

সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের টুকেরগাঁও, গৌরিপুর ও নোয়াগাঁওকে সিটি করপোরেশনে অন্তুর্ভুক্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ উপলক্ষে শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে টুকেরগাঁও, গৌরিপুর ও নোয়াগাঁও (হিন্দুপাড়া) সিলেট সিটি করপোরেশনের অন্তর্ভুক্তি বাস্তবায়ন পরিষদ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সদস্য সচিব ফারুক আহমদ এডভোকেট।

লিখিত বক্তব্যে বলা হয়, টুকেরবাজারের শেখপাড়া, সাহেবের গাঁও, চরুগাঁও, খালিগাঁও, হায়দরপুর, পীরপুর, শাহপুর খুররমখলা, টুকেরগাঁও ও গৌরিপুর নিয়ে একটি পঞ্চায়েত গঠিত। দীর্ঘদিন থেকে এই গ্রামগুলো একটি সামাজিক বন্ধনে আবদ্ধ রয়েছে। সম্প্রতি সিলেটের জেলা প্রশাসক স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ৯টি গ্রামের মধ্যে শুধুমাত্র টুকেরগাঁও ও গৌরিপুর গ্রামকে সিলেট সিটি করপোরেশনের অন্তর্ভুক্তি থেকে বাদ দেয়া হয়েছে। অথচ ভৌগলিক দিক থেকে টুকেরগাঁও ও গৌরিপুরের অবস্থান পূর্ব দিকে সিলেট সিটির সীমান্ত। এ দুটি গ্রামের কোনো প্রকার কৃষিজমি নেই। বরং টুকেরগাঁও গ্রামের মধ্যখানে সিটি কর্ণার নামক একটি বিশাল হাউজিং কোম্পানী ও মেঘনা গ্রুপ এন্ড কোম্পানীর বিশাল ডিপো রয়েছে। এখনো হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এ দুটি গ্রাম সিলেট-সুনামগঞ্জ রোডের উত্তর ও দক্ষিণ পাশে থাকায় এবং টুকেরগাঁও বাজারের পার্শবর্তী হওয়ায় মহানগর থেকে বিচ্ছিন্ন থাকা কোনো অবস্থায় নীতিসংগত দিক থেকে মেনে নেয়া যুক্তিসংগত নয়। উক্ত দুটি গ্রামকে শুধুমাত্র ভিন্ন মৌজার অজুহাত দেখিয়ে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করতে একটি খোড়া যুক্তি উপস্থাপন করা হয়েছে। টুকেরগাঁও ও গৌরিপুর সিটি আয়তনের যৌক্তিক অবস্থানে থাকার পরও কোনো একটি অশুভ ইঙ্গিতে এ দুটি গ্রামকে সিটি করপোরেশনে অন্তুর্ভুক্তি করা হয়নি। দুটি গ্রামের মানুষের প্রতি বিমাতাসুলভ আচরণ করে ৯টি গ্রামের পঞ্চায়েতকে নৈতিকভাবে আঘাত করা হয়েছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ১৭ আগস্ট সিলেটের জেলা প্রশাসকের নিকট আমাদের দাবি পরিস্কারভাবে উল্লেখ করে একটি আবেদন দাখিল করা হয়েছে। যা বিবেচনাধীন অবস্থায় আছে। এছাড়া গত ২৮ আগস্ট বঞ্চিত এলাকাবাসী সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্থানীয় টুকেরবাজারে মানববন্ধন করেছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, এলাকাবাসীর ন্যায্য দাবি টুকেরগাঁও, গৌরিপুর ও হিন্দুপাড়া নোয়াগাঁওকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা। সেই সাথে ঐতিহ্যবাসহী ৯টি গ্রামের সমন্বয়ে সিলেট সিটি করপোরেশনের নতুন একটি ওয়ার্ড গঠন করা। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের আহবায়ক আবু ঈছা, হাজী জালাল উদ্দিন, অধ্যাপক শফিকুর রহমান, আফসা মিয়া, এনামুল হোসেন মেম্বার, গিয়াস উদ্দিন মেম্বার, আব্দুল মালেক মেম্বার, কাজী জুনায়েদ আহমদ, মাস্টার আব্দুল করিম, ডাক্তার শিহাব উদ্দিন, আলতাফ হোসেন সুমন, বদরুল ইসলাম, শাহাব উদ্দিন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের