editor

প্রকাশিত: 10:44 PM, November 14, 2021

এসএসসির প্রথম দিনে ১৮৮২০ শিক্ষার্থী অনুপস্থিত

এসএসসির প্রথম দিনে ১৮৮২০ শিক্ষার্থী অনুপস্থিত

অনলাইন ডেস্ক
নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে রোববার (১৪ নভেম্বর) দেশজুড়ে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে প্রথম দিন ১৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

আর বহিষ্কার হয়েছে ৩১ জন।

রোববার সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরিতে পদার্থ বিজ্ঞান এবং মাদরাসা বোর্ডে কুরআন মাজিদ ও তামজিদ বিষয়ের পরীক্ষা ছিল। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কন্ট্রোল রুম এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ২৮ হাজার ৮০৭ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ২৭ হাজার ৯২৩ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৮৮৪ জন।

চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থী ২৮ হাজার ৩৩৭ জন। এর মধ্যে অংশ নিয়েছে ২৮ হাজার ১৪৩ জন। অনুপস্থিত ১৯৪ জন।

রাজশাহী বোর্ডে মোট পরীক্ষার্থী ৭৯ হাজার ৮৮৬ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৭৯ হাজার ৪২৩ জন। অনুপস্থিত ৪৬৩ জন।

বরিশাল বোর্ডে মোট পরীক্ষার্থী ২৩ হাজার ৬১৭ জন। এর মধ্যে অংশ নিয়েছে ২৩ হাজার ৪৪৫ জন। অনুপস্থিত ১৭২ জন।

সিলেট বোর্ডে ১৯ হাজার ৮৭৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ হাজার ৭২৫ জন। অনুপস্থিত ১৪৮ জন।

দিনাজপুর বোর্ডে মোট পরীক্ষার্থী ৭৭ হাজার ৯১২ জন। অংশ নিয়েছে ৭৭ হাজার ৩১৫ জন। অনুপস্থিত ৫৯৭ জন।

কুমিল্লা বোর্ডে মোট পরীক্ষার্থী ৫৩ হাজার ৩৭৮ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৫২ হাজার ৭৭১ জন। অনুপস্থিত ৬০৭ জন।

ময়মনসিংহ বোর্ডে মোট পরীক্ষার্থী ৪০ হাজার ১৯৮ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৩৯ হাজার ৮৮৬ জন। অনুপস্থিত ৩১২ জন।

যশোর বোর্ডে মোট পরীক্ষার্থী ৩৬ হাজার ২৬ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৩৫ হাজার ৮৫৫ জন। অনুপস্থিত ১৭১ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে সর্বমোট পরীক্ষার্থী ৪ লাখ ৮৮ হাজার ৩৪ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৪৮৬ জন। অনুপস্থিত ৩ হাজার ৫৪৮ জন। অনুপস্থিত শিক্ষার্থী শতকরা শূন্য দশমিক ৭৩ শতাংশ। পরীক্ষা চলাকালে ২ জন পরীক্ষার্থী এবং দুই কক্ষ পরিদর্শক বহিষ্কার করা হয়।

কারিগরিতে মোট ১ লাখ ৪২ হাজার ৭২৪ পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে অংশ নিয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩৪৬ জন। অনুপস্থিত ৫ হাজার ৩৭৮ জন। এদিন মোট ১৯ জন শিক্ষার্থীকে বহিষ্কার হয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৬৯৩৭১ পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ২ লাখ ৫৯ হাজার ৪৭৭ জন এবং অনুপস্থিত ছিল ৯ হাজার ৮৯৪। বহিষ্কার হয়েছে ১০ শিক্ষার্থী।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী