editor

প্রকাশিত: 5:38 PM, August 10, 2026

এসএসসি-২০২৬-এ মুহিবুর রহমান একাডেমির অনবদ্য সাফল্য

এসএসসি-২০২৬-এ মুহিবুর রহমান একাডেমির অনবদ্য সাফল্য

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে সিলেটের মুহিবুর রহমান একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২টি গোল্ডেন এ+সহ মোট ১৭টি এ+ অর্জন করেছে। একই সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মুহিবুর রহমান একাডেমির ফলাফলে ২ জন গোল্ডেন এ+, ১৫ জন এ+, ৩৮ জন এ এবং ১৫ জন অর্জন করেছে।

এবারের ব্যাচটি মুহিবুর রহমান একাডেমির প্রতিষ্ঠাকালীন ব্যাচ হওয়ায় এই সাফল্য প্রতিষ্ঠানের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আরও গৌরবের বিষয় হলো, প্রতিষ্ঠাকালীন সময়ে একাডেমিতে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীই এ+ অর্জন করেছে। ফলে প্রতিষ্ঠার প্রথম ব্যাচের এমন সাফল্য একাডেমির শিক্ষা কার্যক্রমের জন্য একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।

এই ব্যাচের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি বিশেষ গৌরবের অধ্যায়। মুহিবুর রহমান একাডেমির প্রথম শিক্ষার্থী হিসেবে একাডেমিতে ভর্তি হওয়া নুজহাত রহমান নোভা, যিনি একাডেমির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মুহিবুর রহমান এবং রেক্টর সালমা খানম চৌধুরীর বড় কন্যা তিনিও এবারের এসএসসি পরীক্ষায় এ+ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

প্রতিষ্ঠানের প্রথম শিক্ষার্থী থেকে শুরু করে প্রতিষ্ঠাকালীন ব্যাচের সকল শিক্ষার্থীর এমন সাফল্য মুহিবুর রহমান একাডেমির ইতিহাসে একটি আবেগঘন ও গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

এই অসাধারণ ফলাফল শিক্ষার্থীদের মেধা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মনিবেদনের উজ্জ্বল প্রতিফলন। একই সঙ্গে এটি শিক্ষকবৃন্দের আন্তরিকতা, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের অব্যাহত সহযোগিতার সফল পরিণতি।

মুহিবুর রহমান একাডেমির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মুহিবুর রহমান এবং রেক্টর সালমা খানম চৌধুরী অসাধারণ ফলাফলে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তাঁরা কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তাঁরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, এই অর্জন তাদের আগামী দিনের পথচলায় আরও আত্মবিশ্বাসী করবে। ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

মুহিবুর রহমান একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ ফলাফলকে প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষা কার্যক্রম, নিয়মিত পাঠদান, শৃঙ্খলা এবং সম্মিলিত প্রচেষ্টার ফল হিসেবে দেখছেন।

২টি গোল্ডেন এ+সহ ১৭টি এ+ এবং শতভাগ পাসের এ সাফল্য মুহিবুর রহমান একাডেমির শিক্ষা কার্যক্রমে একটি নতুন মাইলফলক। প্রতিষ্ঠাকালীন ব্যাচের এমন গৌরবময় ফলাফল এবং একাডেমির প্রথম শিক্ষার্থীর এ+ অর্জন প্রতিষ্ঠানটির ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে