editor
প্রকাশিত: 3:54 PM, August 10, 2026
এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেটের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজ।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ১৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯ জন জিপিএ-৫ এবং ৯৬ জন ‘এ’ গ্রেড অর্জন করেছে। প্রতিষ্ঠানে সার্বিক পাসের হার ৯৯ শতাংশ এবং ইংরেজি ভার্সনে পাসের হার শতভাগ।
ফলাফল প্রকাশের পরপরই স্কলার্সহোম মেজরটিলা কলেজ ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সানন্দ উপস্থিতিতে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ফলাফল ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, এই সাফল্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা এবং অভিভাবকদের ধারাবাহিক সহযোগিতার সম্মিলিত ফল। তিনি এই অর্জনের জন্য শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদ, ট্রাস্টি বোর্ড, শিক্ষকমণ্ডলী ও স্টাফদের ধন্যবাদ জানান। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করে তিনি নিয়মিত মূল্যায়ন ও সাহায্য অব্যাহত রাখার আশ্বাস দেন।
জানা গেছে, এসএসসি পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষার্থীদের আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলতে প্রতিষ্ঠানটি বছরজুড়ে মডেল টেস্ট গ্রহণ, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস ও অতিরিক্ত সহায়তা নিশ্চিতসহ সুপরিকল্পিত একাডেমিক কার্যক্রম পরিচালনা করেছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই স্কলার্সহোম মেজরটিলা কলেজ একাডেমিক সাফল্যের পাশাপাশি কো-কারিকুলার কার্যক্রম, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও নৈতিক মূল্যবোধ বিকাশের ওপর জোর দিয়ে আসছে। আধুনিক শ্রেণিকক্ষ, সমৃদ্ধ পাঠাগার, উন্নত বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব এবং আবাসিক সুবিধাসম্পন্ন এই প্রতিষ্ঠানটি শিক্ষার গুণগত মান ধরে রেখে আগামীতেও আরও সাফল্যের সাথে এগিয়ে যেতে চায়।
3 এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেটের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজ। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি
1 সিলেটের মীরবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে
6 এবারের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বরইকান্দি ২৫নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম আক্তার মাজেদা। সে পুলিশ লাইন
2 সিলেট নগরীর উপকণ্ঠ তারাপুর চা বাগান এলাকায় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হয়েছে। সিলেট মেট্রোপলিটন
8 উত্তরা ব্যাংক পিএলসি সিলেট অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে উত্তরা
1 জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাস্তবতার ওপর দাঁড়িয়ে
1 রাজনীতি ও ব্যবসার সুবিধার্থে বহুরূপী সাজে নিজেকে জাহির করার অভিযোগ উঠেছে খাদিমপাড়ার বাসিন্দা শফিকুর রহমান খোকনের বিরুদ্ধে। তিনি খাদিমপাড়া
8 স্টাফ রিপোর্টার:: বিয়ে, বদলি-বাণিজ্য, অফিস ফাঁকি, প্রশিক্ষণে অনিয়ম, সরকারি গাড়ি-জ্বালানির অপব্যবহার থেকে শুরু করে ক্ষমতার দাপট-একটির পর একটি অভিযোগে আলোচনায়